...
শিরোনাম
ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ ⁜ চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ ⁜ র‌্যাব এর অভিযানে গাজা উদ্ধার ⁜ চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা ⁜ দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ ⁜ ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ⁜ ব্রাহ্মণপাড়ায় এনসিপির চ্যাট ফাঁসের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহজালাল কে ঘিরে তোলপাড় ⁜ বুড়িচংয়ে ধান বুঝাই অটোরিকশার চাপায় কলেজের অফিস সহায়কের মৃত্যু ⁜ নিমসারে এমপির নামে ছাত্রীদের অডিটোরিয়াম ⁜ বুড়িচংযে চৌবাচ্চার পানিতে ডুবে এক মাদক সেবীর করুন মৃত্যু ⁜ লালমাইয়ে দিনমজুর ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই ⁜ চান্দিনায় মরহুম হাজী আবদুর রবের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ⁜ নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন ⁜ কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত ⁜ নাঙ্গলকোট প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত ⁜ পুরস্কার হাতে উচ্ছ্বসিত চাইল্ড হেভেন পাবলিক স্কুলের শিশুরা ⁜ দরিদ্রদের ভিজিএফ -এর চালে কম দেয়ায় রেগে গেলেন ইউএনও ⁜ বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি ⁜ শেষ ম্যাচেও হারের মুখ দেখলো বার্সা ⁜ ফ্যানদের জন্য ডিজিটাল পরিচয়পত্র আনলো ফিফা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 May 2026, 12:35 AM

...
ব্রাহ্মণপাড়ায় এনসিপির চ্যাট ফাঁসের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহজালাল কে ঘিরে তোলপাড় News Image

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর "জাতীয় নাগরিক কমিটি, ব্রাহ্মণপাড়া উপজেলা, কুমিল্লা।" নামে একটি অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এসব স্ক্রিনশটে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ, বিভ্রান্তি এবং পরস্পরবিরোধী অবস্থানের চিত্র ফুটে উঠেছে।
ভাইরাল হওয়া কথোপকথনে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ‘শাহজালাল তানভীর’ নামের এক ব্যক্তির উপস্থিতি। কয়েকজন সদস্যের দাবি, তিনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এবং এনসিপির ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার "জাতীয় নাগরিক কমিটি, ব্রাহ্মণপাড়া উপজেলা, কুমিল্লা।" নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকে সংগঠনের অভ্যন্তরীণ তথ্য পর্যবেক্ষণ ও প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ফাঁস হওয়া স্ক্রিনশটগুলোতে কয়েকজন সদস্য ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন, অভ্যন্তরীণ পরিকল্পনা ও সাংগঠনিক আলোচনা উন্মুক্ত গ্রুপে পরিচালনা করার কারণেই এসব তথ্য বাইরে চলে এসেছে। কেউ কেউ রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তিদের সংগঠনের ভেতরে স্থান দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন।
এছাড়া কিছু বার্তায় শাহজালাল তানভীরকে ঘিরে আইনি ব্যবস্থা গ্রহণ, মামলা দায়ের এবং তাকে ‘প্রোপাগান্ডা ছড়ানোর’ অভিযোগে অভিযুক্ত করার আলোচনা দেখা যায়। কয়েকটি মন্তব্যে কঠোর ভাষা ও হুমকিমূলক বক্তব্যও পাওয়া গেছে, যা সংগঠনের অভ্যন্তরীণ উত্তেজনার ইঙ্গিত দেয়।
ভাইরাল হওয়া আরেকটি স্ক্রিনশটে কয়েকজন সদস্য অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয় গোপন করে কিছু ব্যক্তি সংগঠনের ভেতরে প্রবেশ করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এতে সাধারণ নেতাকর্মীদের মধ্যেও আস্থার সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তারা।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোতে অনুপ্রবেশ ও অভ্যন্তরীণ তথ্য ফাঁসের অভিযোগ নতুন নয়। তবে এবার সরাসরি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি প্রকাশ্যে এসেছে এবং তা সংগঠনের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলতে পারে।
এদিকে ভাইরাল হওয়া কথোপকথনে ব্যবহৃত ভাষা, পারস্পরিক হুমকি এবং রাজনৈতিক বিদ্বেষমূলক মন্তব্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা গেছে। অনেকেই মনে করছেন, নাগরিকভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্মে স্বচ্ছতা, শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত না হলে সাধারণ মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।
তবে ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া এনসিপির এক নেতা জানান, "জাতীয় নাগরিক কমিটি, ব্রাহ্মণপাড়া উপজেলা, কুমিল্লা" নামে হোয়াটসঅ্যাপ গ্রুপটি এনসিপি গঠন হওয়ার আগে যখন জাতীয় নাগরিক কমিটি ছিলো তখনকার সময়ের একটি উন্মুক্ত যোগাযোগ মাধ্যম হিসেবে এই গ্রুপটি ছিলো। এই গ্রুপে জুলাই আন্দোলনের অংশ নেয়া শিক্ষার্থী এবং অন্যান্য দলের লোকজন ছিলেন। এনসিপি গঠন হওয়ার পরে এই গ্রুপের সাথে এনসিপির সম্পর্ক নেই। অভিযুক্ত ব্যক্তির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায় নি।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ
ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ

মাহফুজ নান্টু।। পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢলে চাপ বেড়েছে দেশের অন্যতম ব্যস...

চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

এমরান হোসেন বাপ্পি“আমি আপনাকে মাঝ রাস্তায় ছেড়ে দিতে চাই নাই, বিশ^াস করেন আমি পরিস্থিতির শিকার হয়ে গে...

র‌্যাব এর অভিযানে গাজা উদ্ধার
র‌্যাব এর অভিযানে গাজা উদ্ধার

২৪ মে সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়া...

চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা
চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা

সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় স্বামীর ঘর থেকে দুই সন্তানের জননী মাহমু...

দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ
দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ

প্রতিবেদক: মোঃ মাসুদ রানা.....দেবিদ্বার, কুমিল্লা মসজিদের পবিত্রতা রক্ষা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখ...

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের  প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও  প্রতিবাদ সমাবেশ
ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় মান...

‎নিজস্ব প্রতিবেদক ‎দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ
➤ চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
➤ র‌্যাব এর অভিযানে গাজা উদ্ধার
➤ চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা
➤ দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ
➤ ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
➤ ব্রাহ্মণপাড়ায় এনসিপির চ্যাট ফাঁসের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহজালাল কে ঘিরে তোলপাড়
➤ বুড়িচংয়ে ধান বুঝাই অটোরিকশার চাপায় কলেজের অফিস সহায়কের মৃত্যু
➤ নিমসারে এমপির নামে ছাত্রীদের অডিটোরিয়াম
➤ বুড়িচংযে চৌবাচ্চার পানিতে ডুবে এক মাদক সেবীর করুন মৃত্যু
➤ লালমাইয়ে দিনমজুর ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই
➤ চান্দিনায় মরহুম হাজী আবদুর রবের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
➤ নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
➤ কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত
➤ নাঙ্গলকোট প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত
➤ পুরস্কার হাতে উচ্ছ্বসিত চাইল্ড হেভেন পাবলিক স্কুলের শিশুরা
➤ দরিদ্রদের ভিজিএফ -এর চালে কম দেয়ায় রেগে গেলেন ইউএনও
➤ বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি
➤ শেষ ম্যাচেও হারের মুখ দেখলো বার্সা
➤ ফ্যানদের জন্য ডিজিটাল পরিচয়পত্র আনলো ফিফা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir