...
শিরোনাম
ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ ⁜ চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ ⁜ র‌্যাব এর অভিযানে গাজা উদ্ধার ⁜ চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা ⁜ দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ ⁜ ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ⁜ ব্রাহ্মণপাড়ায় এনসিপির চ্যাট ফাঁসের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহজালাল কে ঘিরে তোলপাড় ⁜ বুড়িচংয়ে ধান বুঝাই অটোরিকশার চাপায় কলেজের অফিস সহায়কের মৃত্যু ⁜ নিমসারে এমপির নামে ছাত্রীদের অডিটোরিয়াম ⁜ বুড়িচংযে চৌবাচ্চার পানিতে ডুবে এক মাদক সেবীর করুন মৃত্যু ⁜ লালমাইয়ে দিনমজুর ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই ⁜ চান্দিনায় মরহুম হাজী আবদুর রবের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ⁜ নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন ⁜ কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত ⁜ নাঙ্গলকোট প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত ⁜ পুরস্কার হাতে উচ্ছ্বসিত চাইল্ড হেভেন পাবলিক স্কুলের শিশুরা ⁜ দরিদ্রদের ভিজিএফ -এর চালে কম দেয়ায় রেগে গেলেন ইউএনও ⁜ বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি ⁜ শেষ ম্যাচেও হারের মুখ দেখলো বার্সা ⁜ ফ্যানদের জন্য ডিজিটাল পরিচয়পত্র আনলো ফিফা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 May 2026, 12:26 AM

...
কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত News Image
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

'এ আগুনের পরশমানিক তুমি না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর ন্যায় বিস্ময়ে উদিত হতে পারতাম না।' জীবনের প্রথম প্রেয়সী কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুরের
নার্গিসকে নিয়ে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সেই নার্গিস-নজরুল স্মৃতি বিজড়িত
কবি তীর্থ দৌলতপুরে উদযাপিত হয়েছে কবি নজরুলের ১২৭ তম জন্ম বার্ষিকী।
"দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল" এই প্রতিপাদ্যে মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২৪ মে) উপজেলার দৌলতপুরে নানা বর্নাঢ্য কর্মসূচির মাধ্যমে বিপুল উৎসাহ উদ্দীপনায় এই জন্ম বার্ষিকী উদযাপিত হয়।
সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে ও শিক্ষিকা শারমিন ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুঃ রেজা হাসান। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম দ্রোহের কবি, সাম্যের কবি। তাঁর গান, কবিতা আমাদের চেতনাকে শানিত করেছে। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়েছে তার লেখা। তার রচনাবলি দেশের গন্ডি পেরিয়ে বিশ্বেও ছড়িয়ে পড়েছে।
এসময় স্বাগত বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো. সারোয়ার রাব্বী।
এছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর সার্কেল এ কে এম কামরুজ্জামান, অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সিনিয়র যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, দৌলতপুরের নার্গিসের ভাতুষ্পুত্র বাবলু আলী খান, আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঐতিহ্য কুমিল্লার প্রতিষ্ঠাতা ও গণমাধ্যম কর্মী মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল প্রমূখ।
এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল মঞ্চ সংলগ্ন কবির ম্যুরালে প্রশাসনের পক্ষ থেকে কবির প্রতি পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। 
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) আলী রাজিব মাহমুদ মিঠুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. বি. এম. মশিউজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলামিন, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, অসংখ্য নজরুল প্রেমী, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে সন্ধ্যায় স্থানীয় মুরাদনগর উপজেলার শিল্প একাডেমির শিল্পীবৃন্দ নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, নাচ পরিবেশন করে। নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল প্রেমী অসংখ্য নজরুল গবেষক, কবি, সাহিত্যিক, শিল্পীদের মিলন মেলায় পরিণত হয়। নজরুল জয়ন্তী উপলক্ষে এবারও মাঠের পূর্বাংশে নজরুল মেলা বসে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ
ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ

মাহফুজ নান্টু।। পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢলে চাপ বেড়েছে দেশের অন্যতম ব্যস...

চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

এমরান হোসেন বাপ্পি“আমি আপনাকে মাঝ রাস্তায় ছেড়ে দিতে চাই নাই, বিশ^াস করেন আমি পরিস্থিতির শিকার হয়ে গে...

র‌্যাব এর অভিযানে গাজা উদ্ধার
র‌্যাব এর অভিযানে গাজা উদ্ধার

২৪ মে সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়া...

চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা
চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা

সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় স্বামীর ঘর থেকে দুই সন্তানের জননী মাহমু...

দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ
দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ

প্রতিবেদক: মোঃ মাসুদ রানা.....দেবিদ্বার, কুমিল্লা মসজিদের পবিত্রতা রক্ষা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখ...

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের  প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও  প্রতিবাদ সমাবেশ
ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় মান...

‎নিজস্ব প্রতিবেদক ‎দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ
➤ চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
➤ র‌্যাব এর অভিযানে গাজা উদ্ধার
➤ চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা
➤ দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ
➤ ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
➤ ব্রাহ্মণপাড়ায় এনসিপির চ্যাট ফাঁসের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহজালাল কে ঘিরে তোলপাড়
➤ বুড়িচংয়ে ধান বুঝাই অটোরিকশার চাপায় কলেজের অফিস সহায়কের মৃত্যু
➤ নিমসারে এমপির নামে ছাত্রীদের অডিটোরিয়াম
➤ বুড়িচংযে চৌবাচ্চার পানিতে ডুবে এক মাদক সেবীর করুন মৃত্যু
➤ লালমাইয়ে দিনমজুর ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই
➤ চান্দিনায় মরহুম হাজী আবদুর রবের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
➤ নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
➤ কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত
➤ নাঙ্গলকোট প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত
➤ পুরস্কার হাতে উচ্ছ্বসিত চাইল্ড হেভেন পাবলিক স্কুলের শিশুরা
➤ দরিদ্রদের ভিজিএফ -এর চালে কম দেয়ায় রেগে গেলেন ইউএনও
➤ বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি
➤ শেষ ম্যাচেও হারের মুখ দেখলো বার্সা
➤ ফ্যানদের জন্য ডিজিটাল পরিচয়পত্র আনলো ফিফা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir