...
শিরোনাম
ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ ⁜ চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ ⁜ র‌্যাব এর অভিযানে গাজা উদ্ধার ⁜ চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা ⁜ দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ ⁜ ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ⁜ ব্রাহ্মণপাড়ায় এনসিপির চ্যাট ফাঁসের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহজালাল কে ঘিরে তোলপাড় ⁜ বুড়িচংয়ে ধান বুঝাই অটোরিকশার চাপায় কলেজের অফিস সহায়কের মৃত্যু ⁜ নিমসারে এমপির নামে ছাত্রীদের অডিটোরিয়াম ⁜ বুড়িচংযে চৌবাচ্চার পানিতে ডুবে এক মাদক সেবীর করুন মৃত্যু ⁜ লালমাইয়ে দিনমজুর ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই ⁜ চান্দিনায় মরহুম হাজী আবদুর রবের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ⁜ নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন ⁜ কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত ⁜ নাঙ্গলকোট প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত ⁜ পুরস্কার হাতে উচ্ছ্বসিত চাইল্ড হেভেন পাবলিক স্কুলের শিশুরা ⁜ দরিদ্রদের ভিজিএফ -এর চালে কম দেয়ায় রেগে গেলেন ইউএনও ⁜ বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি ⁜ শেষ ম্যাচেও হারের মুখ দেখলো বার্সা ⁜ ফ্যানদের জন্য ডিজিটাল পরিচয়পত্র আনলো ফিফা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 May 2026, 12:36 AM

...
ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ News Image
‎নিজস্ব প্রতিবেদক 
‎দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এমডিকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ষড়যন্ত্র এবং ব্যাংক লুটেরা এস আলম গ্রুপের নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে ব্যাংক দখলের পাঁয়তারার প্রতিবাদে কুমিল্লায় বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত নারী-পুরুষ সাধারণ গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
‎রবিবার সকাল ১০টায় নগরীর কান্দিরপাড় এলাকায় ইসলামী ব্যাংক কুমিল্লা শাখা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংকের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান।
‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের বর্তমান এমডিকে জোরপূর্বক অবসরে পাঠিয়ে একটি স্বার্থান্বেষী মহল ব্যাংকটির নিয়ন্ত্রণ দখলের অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এস আলম গ্রুপ আবারও ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের চেষ্টা করছে, যা দেশের ব্যাংকিং খাত ও সাধারণ গ্রাহকদের জন্য উদ্বেগজনক।
‎বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক জাকির হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, তাহমিনা বানু ও শামিমা নারগীস। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ হোসাইন।
‎বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের লাখো মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। একটি সফল ও জনমুখী আর্থিক প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র দেশের অর্থনীতির জন্য হুমকি। তারা অবিলম্বে ব্যাংকে সব ধরনের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বন্ধ এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
‎মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, গ্রাহকদের আস্থা রক্ষা এবং ব্যাংক দখলের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ
ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ

মাহফুজ নান্টু।। পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢলে চাপ বেড়েছে দেশের অন্যতম ব্যস...

চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

এমরান হোসেন বাপ্পি“আমি আপনাকে মাঝ রাস্তায় ছেড়ে দিতে চাই নাই, বিশ^াস করেন আমি পরিস্থিতির শিকার হয়ে গে...

র‌্যাব এর অভিযানে গাজা উদ্ধার
র‌্যাব এর অভিযানে গাজা উদ্ধার

২৪ মে সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়া...

চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা
চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা

সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় স্বামীর ঘর থেকে দুই সন্তানের জননী মাহমু...

দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ
দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ

প্রতিবেদক: মোঃ মাসুদ রানা.....দেবিদ্বার, কুমিল্লা মসজিদের পবিত্রতা রক্ষা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখ...

ব্রাহ্মণপাড়ায় এনসিপির চ্যাট ফাঁসের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহজালাল কে ঘিরে তোলপাড়
ব্রাহ্মণপাড়ায় এনসিপির চ্যাট ফাঁসের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নে...

স্টাফ রিপোর্টার।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর "জাতীয় নাগরিক কমিটি, ব্রাহ্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ
➤ চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
➤ র‌্যাব এর অভিযানে গাজা উদ্ধার
➤ চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা
➤ দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ
➤ ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
➤ ব্রাহ্মণপাড়ায় এনসিপির চ্যাট ফাঁসের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহজালাল কে ঘিরে তোলপাড়
➤ বুড়িচংয়ে ধান বুঝাই অটোরিকশার চাপায় কলেজের অফিস সহায়কের মৃত্যু
➤ নিমসারে এমপির নামে ছাত্রীদের অডিটোরিয়াম
➤ বুড়িচংযে চৌবাচ্চার পানিতে ডুবে এক মাদক সেবীর করুন মৃত্যু
➤ লালমাইয়ে দিনমজুর ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই
➤ চান্দিনায় মরহুম হাজী আবদুর রবের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
➤ নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
➤ কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত
➤ নাঙ্গলকোট প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত
➤ পুরস্কার হাতে উচ্ছ্বসিত চাইল্ড হেভেন পাবলিক স্কুলের শিশুরা
➤ দরিদ্রদের ভিজিএফ -এর চালে কম দেয়ায় রেগে গেলেন ইউএনও
➤ বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি
➤ শেষ ম্যাচেও হারের মুখ দেখলো বার্সা
➤ ফ্যানদের জন্য ডিজিটাল পরিচয়পত্র আনলো ফিফা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir