প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 23 Sep 2025, 10:32 PM
শাপলা প্রতীক না পেলে নির্বাচন কীভাবে হয় দেখে নেবো: সারজিস
এফএনএস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক শাপলাই হতে হবে। অন্য— এমন মন্তব্য করেছেন দলটি উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ইলেকশন কমিশনের সচিব বলেছেন, মার্কার তালিকায় শাপলা নেই। তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তার মানে কোনও আইনগত বাধা নয়। বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না। সারজিস লিখেছেন, যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে, সেদিনই স্পষ্ট জানিয়ে দিয়েছিল— এনসিপি শাপলা প্রতীক চায়। তাহলে ওই তালিকায় শাপলা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনও প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামতো উঠবস করেছে? তিনি উল্লেখ করেন, সব ধরনের ভন্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। যেহেতু কোনও আইনগত বাধা নেই। না হলে কোনও নির্বাচন কীভাবে হয়, আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নেবো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ
মাহফুজ নান্টু।। পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢলে চাপ বেড়েছে দেশের অন্যতম ব্যস...
চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
এমরান হোসেন বাপ্পি“আমি আপনাকে মাঝ রাস্তায় ছেড়ে দিতে চাই নাই, বিশ^াস করেন আমি পরিস্থিতির শিকার হয়ে গে...
র্যাব এর অভিযানে গাজা উদ্ধার
২৪ মে সকালে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়া...
চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় স্বামীর ঘর থেকে দুই সন্তানের জননী মাহমু...
দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ
প্রতিবেদক: মোঃ মাসুদ রানা.....দেবিদ্বার, কুমিল্লা মসজিদের পবিত্রতা রক্ষা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখ...
ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় মান...
নিজস্ব প্রতিবেদক দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পি...