...
শিরোনাম
দুবাইয়ের সড়ক দুর্ঘটনায় বুড়িচংয়ের নুরে আলমের মৃত্যু ⁜ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ ⁜ চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ ⁜ র‌্যাব এর অভিযানে গাজা উদ্ধার ⁜ চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা ⁜ দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ ⁜ ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ⁜ ব্রাহ্মণপাড়ায় এনসিপির চ্যাট ফাঁসের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহজালাল কে ঘিরে তোলপাড় ⁜ বুড়িচংয়ে ধান বুঝাই অটোরিকশার চাপায় কলেজের অফিস সহায়কের মৃত্যু ⁜ নিমসারে এমপির নামে ছাত্রীদের অডিটোরিয়াম ⁜ বুড়িচংযে চৌবাচ্চার পানিতে ডুবে এক মাদক সেবীর করুন মৃত্যু ⁜ লালমাইয়ে দিনমজুর ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই ⁜ চান্দিনায় মরহুম হাজী আবদুর রবের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ⁜ নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন ⁜ কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত ⁜ নাঙ্গলকোট প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত ⁜ পুরস্কার হাতে উচ্ছ্বসিত চাইল্ড হেভেন পাবলিক স্কুলের শিশুরা ⁜ দরিদ্রদের ভিজিএফ -এর চালে কম দেয়ায় রেগে গেলেন ইউএনও ⁜ বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি ⁜ শেষ ম্যাচেও হারের মুখ দেখলো বার্সা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 28 Sep 2025, 12:58 PM

...
আগামী নিকার বৈঠক চুড়ান্ত হচ্ছে কুমিল্লা বিভাগ ও মুরাদনগর ভেঙে নতুন উপজেলা ‘বাঙ্গরা' News Image

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা ও ফরিদপুর নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে সরকার। সেই সঙ্গে দেশে নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে। একটি হচ্ছে কুমিল্লার মুরাদনগর উপজেলা ভেঙে 'বাঙ্গরা উপজেলা'।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী মাসে প্রশাসনি পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক অনুষ্ঠিত হতে পারে এবং সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
সূত্র মতে, জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে নিকার বৈঠক হতে পারে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদসচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা শহরের নামেই নতুন দুটি প্রশাসনিক বিভাগ এবং নতুন দুটি উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়।
জনপ্রশাসন সংস্কার কমিশন ইতিমধ্যে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে ফরিদপুর বিভাগ গঠন এবং কুমিল্লা বিভাগের জন্য ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর নাম প্রস্তাব করেছে।
বর্তমানে দেশে মোট ৮টি প্রশাসনিক বিভাগ আছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। এর মধ্যে সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগ হিসেবে উন্নীত করেছে সরকার।
এর পাশাপাশি কুমিল্লার মুরাদনগর ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে। মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাধীন ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা উপজেলা’ এবং ফটিকছড়ি ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ নামে উপজেলা সৃষ্টির খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বর্তমানে মুরাদনগর উপজেলার অধীনে মোট ২২টি ইউনিয়ন রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার বৈঠকে বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে ‘পদ্মা বিভাগ’ এবং কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে ‘মেঘনা বিভাগ’ প্রতিষ্ঠার প্রস্তাব উঠলেও চূড়ান্ত অনুমোদন মেলেনি।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, অর্থনৈতিক সংকটের শঙ্কায় বিভাগ প্রতিষ্ঠার প্রস্তাব স্থগিত রাখা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতেও নতুন বিভাগের প্রয়োজনীয়তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
সাবেক এক সচিব নাম প্রকাশ না করার বলেন, বিভাগ গঠিত হলে আমলাতান্ত্রিক কিছু পদ সৃষ্টি হবে। আর জনগণের খরচের খাত বাড়বে। অন্যদিকে স্থানীয় রাজনীতিকরা শহর প্রতিষ্ঠার নামে নতুন প্রকল্পের সুযোগ পাবেন। এসবে জনস্বার্থ নেই।
তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ এক ঘণ্টার নোটিশে ৬৪ জেলার ডিসিদের সঙ্গে অনলাইনে বৈঠকে করতে পারে, ভিডিও কনফারেন্স করতে পারে। এই সময়ে বিভাগীয় প্রশাসন আরো বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দুবাইয়ের সড়ক দুর্ঘটনায় বুড়িচংয়ের নুরে আলমের মৃত্যু
দুবাইয়ের সড়ক দুর্ঘটনায় বুড়িচংয়ের নুরে আলমের মৃত্যু

মো.জাকির হোসেন। পরিবারের মুখে হাসি ফোটাতে জীবিকার সন্ধানে সুদূর ডুবাইয়ে পাড়ি জমিয়েছিলেন কুমিল্ল...

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ
ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ

মাহফুজ নান্টু।। পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢলে চাপ বেড়েছে দেশের অন্যতম ব্যস...

চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

এমরান হোসেন বাপ্পি“আমি আপনাকে মাঝ রাস্তায় ছেড়ে দিতে চাই নাই, বিশ^াস করেন আমি পরিস্থিতির শিকার হয়ে গে...

র‌্যাব এর অভিযানে গাজা উদ্ধার
র‌্যাব এর অভিযানে গাজা উদ্ধার

২৪ মে সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়া...

চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা
চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা

সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় স্বামীর ঘর থেকে দুই সন্তানের জননী মাহমু...

দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ
দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ

প্রতিবেদক: মোঃ মাসুদ রানা.....দেবিদ্বার, কুমিল্লা মসজিদের পবিত্রতা রক্ষা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দুবাইয়ের সড়ক দুর্ঘটনায় বুড়িচংয়ের নুরে আলমের মৃত্যু
➤ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ
➤ চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
➤ র‌্যাব এর অভিযানে গাজা উদ্ধার
➤ চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা
➤ দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ
➤ ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
➤ ব্রাহ্মণপাড়ায় এনসিপির চ্যাট ফাঁসের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহজালাল কে ঘিরে তোলপাড়
➤ বুড়িচংয়ে ধান বুঝাই অটোরিকশার চাপায় কলেজের অফিস সহায়কের মৃত্যু
➤ নিমসারে এমপির নামে ছাত্রীদের অডিটোরিয়াম
➤ বুড়িচংযে চৌবাচ্চার পানিতে ডুবে এক মাদক সেবীর করুন মৃত্যু
➤ লালমাইয়ে দিনমজুর ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই
➤ চান্দিনায় মরহুম হাজী আবদুর রবের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
➤ নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা- কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
➤ কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত
➤ নাঙ্গলকোট প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত
➤ পুরস্কার হাতে উচ্ছ্বসিত চাইল্ড হেভেন পাবলিক স্কুলের শিশুরা
➤ দরিদ্রদের ভিজিএফ -এর চালে কম দেয়ায় রেগে গেলেন ইউএনও
➤ বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি
➤ শেষ ম্যাচেও হারের মুখ দেখলো বার্সা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir