...
শিরোনাম
কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা ⁜ কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন ⁜ কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন ⁜ দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন ⁜ আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি ⁜ বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসামি গ্রেপ্তার ⁜ ২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরুড়ার ২০ শয্যা হাসপাতাল ⁜ নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি কার্যক্রম পরিদর্শনে কুসিক প্রশাসক টিপু ⁜ নাঙ্গলকোটে প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক,শিক্ষিকা, প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা ঘোষণা ⁜ শাপলা কাব অ্যাওয়ার্ডে প্রথমবার ব্রাহ্মণপাড়ার চার শিক্ষার্থী মনোনীত ⁜ তিতাসে তিনদিন ব্যাপি ভূমি সেবামেলার উদ্বোধন ⁜ দেবিদ্বারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ⁜ শাহপুর গ্রামে মাদকবিরোধী গণসচেতনতা সভা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ⁜ ব্রাহ্মণপাড়ায় তথ্যসেবা কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করতে উঠান বৈঠক অনুষ্ঠিত ⁜ ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নতুন কমিটি গঠন ⁜ মনোহরগঞ্জে ৩দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন ⁜ বাঞ্ছারামপুরে দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত ⁜ মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান তাজ ঢাকায় গ্রেফতার ⁜ চান্দিনায় আসামী গ্রেফতার সফলতায় পুরস্কৃত এসআই শিশির ঘোষ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Nov 2025, 12:25 AM

...
দেবিদ্বারে আওয়ামীলীগ পরিচয়ে আটক বিএনপি পরিচয়ে ছাড়, এলাকায় তোলপাড় News Image

মোঃ আক্তার হোসেন

কুমিল্লার দেবিদ্বারে বদিউল আলম বদু নামের এক ব্যক্তিকে শুক্রবার রাতে আওয়ামীলীগ পরিচয়ে পুলিশ আটক করলেও শনিবার সকালে বিএনপি নেতা পরিচয়ে ছেড়ে দেয়। তাকে আটকের করে ফটোসেশনের পর ছেড়ে দেওয়া নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। 

জানা যায়, শুক্রবার দিবাগত রাতে রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করে। তাদের মধ্যে দেবিদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে বদিউল আলম বদুকেও গ্রেফতার করেন পুলিশ। তবে শনিবার সকালে আটক ৫ জনের ফটোসেশনের পর ৪ আওয়ামী নেতাকর্মীকে জেল হাজতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হলেও বদিউল আলম বদুকে স্থানীয় বিএনপি নেতাদের অনুরোধে ছেড়ে দেয় থানা পুলিশ। এর আগে বদিউল আলম বদুকে পুলিশের কাছ থেকে ছাড়াতে পৌর বিএনপির আহবায়ক ভিপি মহিউদ্দিন সরকার মাহফুজসহ ১০/১৫ জন বিএনপি নেতাকর্মী দেবিদ্বার থানা অবস্থান নেন।   

নাম প্রকাশে অনেচ্ছুক স্থানীয় কয়েজন ব্যাক্তি জানান, বদিউল আলম বদু স্বৈরচার সরকারের আমলে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর পক্ষে সভা সমাবেশে বদু ব্যাপক ভুমিকা রাখেন, যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আছে। বদিউল আলম বদুর ছেলে জামির হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যার মামলার আসামি। স্বৈরাচার সরকারের পতনের পর বদিউল আলম বদু বিএনপি নেতা হিসেবে পরিচয় জাহির করে দাপিয়ে বেড়াচ্ছে।

এ বিষয়ে পৌর বিএনপির আহবায়ক ভিপি মহিউদ্দিন সরকার মাহফুজ বলেন, বদিউল আলম বদু দেবিদ্বার পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। সে পূর্বে আওয়ামীলীগ করেছে কিনা আমাদের জানা নাই। গত জানুয়ারি মাসে প্রকাশ্যে স্কুল মাঠে অনুষ্ঠানের মাধ্যমে কমিটি করেছি। কিন্তু তার ব্যাপারে কেউ কোন অভিযোগও করেনি। তবে বদুর ছেলে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত এটা সত্য।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মোহাম্মদ ইয়াছিন বলেন, বদিউল আলমের ছেলে যুবলীগ কর্মী, এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয় এবং সে দেবিদ্বার পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে বৈষম্যবিরোধী আন্দোলনে তার দাড়িয়ে থাকার একটি ছবি আসলেও সে কোন পক্ষের নিশ্চিত হওয়া যায়নি। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা
কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা

কুমিল্লায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও প্রচার-প্রচারণা জোরদার করার লক্ষ্যে জেলা...

কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন
কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন

আয়েশা আক্তার।। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’। এ মূল স্লো...

কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,সদর দক্ষিণকুমিল্লায় তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমিসেবা ম...

দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকপ্রযুক্তিনির্ভর ভূমি সেবা জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও দ্রুত পৌঁছে দিতে কুমিল্লার দ...

আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি
আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি

কাজী খোরশেদ আলম“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে...

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসামি গ্রেপ্তার
বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসা...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক ব্যবসার ভাগ–বাটোয়ারা নিয়ে এনামুল হক শিশির ওরফে মাহী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা
➤ কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন
➤ কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
➤ দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
➤ আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি
➤ বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসামি গ্রেপ্তার
➤ ২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরুড়ার ২০ শয্যা হাসপাতাল
➤ নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি কার্যক্রম পরিদর্শনে কুসিক প্রশাসক টিপু
➤ নাঙ্গলকোটে প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক,শিক্ষিকা, প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা ঘোষণা
➤ শাপলা কাব অ্যাওয়ার্ডে প্রথমবার ব্রাহ্মণপাড়ার চার শিক্ষার্থী মনোনীত
➤ তিতাসে তিনদিন ব্যাপি ভূমি সেবামেলার উদ্বোধন
➤ দেবিদ্বারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
➤ শাহপুর গ্রামে মাদকবিরোধী গণসচেতনতা সভা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
➤ ব্রাহ্মণপাড়ায় তথ্যসেবা কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করতে উঠান বৈঠক অনুষ্ঠিত
➤ ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নতুন কমিটি গঠন
➤ মনোহরগঞ্জে ৩দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন
➤ বাঞ্ছারামপুরে দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত
➤ মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান তাজ ঢাকায় গ্রেফতার
➤ চান্দিনায় আসামী গ্রেফতার সফলতায় পুরস্কৃত এসআই শিশির ঘোষ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir