প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 May 2026, 8:43 AM
চান্দিনায় আসামী গ্রেফতার সফলতায় পুরস্কৃত এসআই শিশির ঘোষ
সোহেল রানা, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি|
কুমিল্লার চান্দিনায় জাল টাকা সরবরাহকালে এক কলেজ ছাত্রকে আটক এবং জাল
টাকা ˆতরির সরঞ্জাম উদ্ধার অভিযানে সফলতা দেখিয়ে পুরস্কৃত হয়েছেন চান্দিনা
থানার এসআই শিশির কুমার ঘোষ|
মঙ্গলবার (১৯ মে) কুমিল্লা পুলিশ লাইন্সে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ
সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়|
জানা গেছে, সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
চান্দিনা উপজেলা সদরের পালকি সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান চালায়
চান্দিনা থানা পুলিশ| এসআই শিশির কুমার ঘোষ সঙ্গীয় ফোর্সসহ অভিযান
পরিচালনা করে আরিফুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেন| এসময় তার
কাছ থেকে ১৩ হাজার ৬০০ টাকা মূল্যের বাংলাদেশি জাল নোট উদ্ধার করা হয়|
আটক আরিফুল ইসলাম কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের মো.
শাহ&ধসঢ়; আলমের ছেলে| তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিএসএস দ্বিতীয়
বর্ষের ছাত্র বলে জানিয়েছে পুলিশ| প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে,
লেখাপড়ার পাশাপাশি কয়েক মাস ধরে সে জাল টাকা ˆতরি ও সরবরাহের সঙ্গে জড়িত
ছিল|
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুরাদনগরের বাবুটিপাড়ায় নিজ বাড়িতে অভিযান
চালিয়ে জাল টাকা ˆতরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ কম্পিউটার ও প্রিন্টার
উদ্ধার করা হয়| এসব সরঞ্জাম তার ঘরের বক্স খাটের ভেতর লুকিয়ে রাখা ছিল বলে
জানিয়েছে পুলিশ|
এ ঘটনায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসআই শিশির কুমার ঘোষের
পেশাদারিত্ব ও সাহসিকতার প্রশংসা করেন| মাসিক কল্যাণ সভায় কুমিল্লার পুলিশ
সুপার আনিসুজ্জামান পিপিএম তার হাতে পুরস্কার তুলে দেন|
পুরস্কার পাওয়ার পর চান্দিনা থানার এসআই শিশির কুমার ঘোষ বলেন, জাল টাকা
উদ্ধার ও অপরাধী গ্রেফতারের মতো গুরুত্বপূর্ণ অভিযানে সফল হওয়ায় জেলা পুলিশের
পক্ষ থেকে ¯^ীকৃতি পেয়ে আমি আনন্দিত| এই পুরস্কার শুধু আমার একার নয়,
চান্দিনা থানার পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল| দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা
সবসময় পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি|
তিনি আরও বলেন, জাল টাকা দেশের অর্থনীতির জন্য বড় ধরনের হুমকি| এ ধরনের
অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে| সাধারণ মানুষের
সহযোগিতা এবং তথ্য পেলে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব|
ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত
রাখব|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা
কুমিল্লায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও প্রচার-প্রচারণা জোরদার করার লক্ষ্যে জেলা...
কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন
আয়েশা আক্তার।। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’। এ মূল স্লো...
কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক,সদর দক্ষিণকুমিল্লায় তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমিসেবা ম...
দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকপ্রযুক্তিনির্ভর ভূমি সেবা জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও দ্রুত পৌঁছে দিতে কুমিল্লার দ...
আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি
কাজী খোরশেদ আলম“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে...
বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক ব্যবসার ভাগ–বাটোয়ারা নিয়ে এনামুল হক শিশির ওরফে মাহী...