...
শিরোনাম
কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা ⁜ কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন ⁜ কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন ⁜ দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন ⁜ আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি ⁜ বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসামি গ্রেপ্তার ⁜ ২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরুড়ার ২০ শয্যা হাসপাতাল ⁜ নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি কার্যক্রম পরিদর্শনে কুসিক প্রশাসক টিপু ⁜ নাঙ্গলকোটে প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক,শিক্ষিকা, প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা ঘোষণা ⁜ শাপলা কাব অ্যাওয়ার্ডে প্রথমবার ব্রাহ্মণপাড়ার চার শিক্ষার্থী মনোনীত ⁜ তিতাসে তিনদিন ব্যাপি ভূমি সেবামেলার উদ্বোধন ⁜ দেবিদ্বারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ⁜ শাহপুর গ্রামে মাদকবিরোধী গণসচেতনতা সভা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ⁜ ব্রাহ্মণপাড়ায় তথ্যসেবা কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করতে উঠান বৈঠক অনুষ্ঠিত ⁜ ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নতুন কমিটি গঠন ⁜ মনোহরগঞ্জে ৩দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন ⁜ বাঞ্ছারামপুরে দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত ⁜ মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান তাজ ঢাকায় গ্রেফতার ⁜ চান্দিনায় আসামী গ্রেফতার সফলতায় পুরস্কৃত এসআই শিশির ঘোষ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 May 2026, 8:50 AM

...
ব্রাহ্মণপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন News Image

মো. আনোয়ারুল ইসলাম॥

সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও ফিতা কাটার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। উপজেলা ভূমি কার্যালয় (এসিল্যান্ড অফিস) প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ হাসিবুর রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সহ-সভাপতি আবদুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, গ্রাম আদালত কো-অর্ডিনেটর মো. রমজান আলী, সার্ভেয়ার তানিয়া আক্তার, ব্রাহ্মণপাড়া সদর ভূমি সহকারী কর্মকর্তা পংকজ কুমার আচার্য, মাধবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কান্তি দেবনাথ, চান্দলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. দিদারুল হোসাইন, দুলালপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. হান্নান মিয়া, সাহেবাবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আনোয়ারুল হক, শশীদল ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. সোলায়মান ও শিদলাই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মোরশেদ আলমসহ উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।
মেলায় আগত সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক পরামর্শ ও বিভিন্ন অনলাইন সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি ডিজিটাল ভূমি সেবা কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন ডিজিটাল কার্যক্রম চালু করেছে। এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ ই-নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান ও জমির ম্যাপসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি তথ্য ও সহায়তা পাচ্ছেন। জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষ এখন ঘরে বসেই অনেক সেবা পাচ্ছেন। ভূমি সেবা মেলার মাধ্যমে জনগণকে ভূমিসংক্রান্ত সেবা ও অনলাইন কার্যক্রম সম্পর্কে সচেতন করা হচ্ছে, যাতে হয়রানি ছাড়াই দ্রুত সেবা নিশ্চিত করা যায়।
এ মেলায় ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, জমা খারিজ, জমির ম্যাপ, খতিয়ান বা পর্চার সার্টিফায়েড কপিসহ ভূমিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা
কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা

কুমিল্লায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও প্রচার-প্রচারণা জোরদার করার লক্ষ্যে জেলা...

কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন
কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন

আয়েশা আক্তার।। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’। এ মূল স্লো...

কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,সদর দক্ষিণকুমিল্লায় তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমিসেবা ম...

দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকপ্রযুক্তিনির্ভর ভূমি সেবা জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও দ্রুত পৌঁছে দিতে কুমিল্লার দ...

আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি
আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি

কাজী খোরশেদ আলম“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে...

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসামি গ্রেপ্তার
বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসা...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক ব্যবসার ভাগ–বাটোয়ারা নিয়ে এনামুল হক শিশির ওরফে মাহী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা
➤ কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন
➤ কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
➤ দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
➤ আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি
➤ বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসামি গ্রেপ্তার
➤ ২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরুড়ার ২০ শয্যা হাসপাতাল
➤ নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি কার্যক্রম পরিদর্শনে কুসিক প্রশাসক টিপু
➤ নাঙ্গলকোটে প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক,শিক্ষিকা, প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা ঘোষণা
➤ শাপলা কাব অ্যাওয়ার্ডে প্রথমবার ব্রাহ্মণপাড়ার চার শিক্ষার্থী মনোনীত
➤ তিতাসে তিনদিন ব্যাপি ভূমি সেবামেলার উদ্বোধন
➤ দেবিদ্বারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
➤ শাহপুর গ্রামে মাদকবিরোধী গণসচেতনতা সভা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
➤ ব্রাহ্মণপাড়ায় তথ্যসেবা কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করতে উঠান বৈঠক অনুষ্ঠিত
➤ ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নতুন কমিটি গঠন
➤ মনোহরগঞ্জে ৩দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন
➤ বাঞ্ছারামপুরে দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত
➤ মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান তাজ ঢাকায় গ্রেফতার
➤ চান্দিনায় আসামী গ্রেফতার সফলতায় পুরস্কৃত এসআই শিশির ঘোষ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir