...
শিরোনাম
কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা ⁜ কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন ⁜ কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন ⁜ দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন ⁜ আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি ⁜ বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসামি গ্রেপ্তার ⁜ ২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরুড়ার ২০ শয্যা হাসপাতাল ⁜ নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি কার্যক্রম পরিদর্শনে কুসিক প্রশাসক টিপু ⁜ নাঙ্গলকোটে প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক,শিক্ষিকা, প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা ঘোষণা ⁜ শাপলা কাব অ্যাওয়ার্ডে প্রথমবার ব্রাহ্মণপাড়ার চার শিক্ষার্থী মনোনীত ⁜ তিতাসে তিনদিন ব্যাপি ভূমি সেবামেলার উদ্বোধন ⁜ দেবিদ্বারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ⁜ শাহপুর গ্রামে মাদকবিরোধী গণসচেতনতা সভা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ⁜ ব্রাহ্মণপাড়ায় তথ্যসেবা কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করতে উঠান বৈঠক অনুষ্ঠিত ⁜ ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নতুন কমিটি গঠন ⁜ মনোহরগঞ্জে ৩দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন ⁜ বাঞ্ছারামপুরে দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত ⁜ মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান তাজ ঢাকায় গ্রেফতার ⁜ চান্দিনায় আসামী গ্রেফতার সফলতায় পুরস্কৃত এসআই শিশির ঘোষ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 May 2026, 9:13 AM

...
২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরুড়ার ২০ শয্যা হাসপাতাল News Image

জাহিদ পাটোয়ারী
২৪ বছরেও আলোর মুখ দেখেনি কুমিল্লার বরুড়া উপজেলার সোনাইমুড়ি ২০ শয্যার হাসপাতালটি। অবকাঠামো নির্মাণ কাজ শেষে হাসপাতালটি জেলা সিভিল সার্জনকে অনুষ্ঠানিক ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে গত দেড় বছর আগে। নিয়োগ দেওয়া হয়েছে আবাসিক চিকিৎসক সহ জনবলও। তবুও অজ্ঞাত কারণে এখনো চালু হয়নি সেবাদানকারী এই প্রতিষ্ঠান। সাড়ে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি এখন এক ভুতুড়ে স্থাপনায় পরিনত হয়েছে। উদ্বোধনের আগেই দেওয়ালে ধরেছে ফাটল। বিদ্যুৎ বিল বকেয়া পড়ে আছে সোয়া ৪ লাখ টাকা। চালু না হওয়ায় উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার দক্ষিণ অঞ্চলের অন্তত দেড় লাখ মানুষ।

জেলা স্বাস্থ্য প্রকৌশল সূত্র মতে, ২০০২ সালে বিএনপি সরকারের শাসনামলে কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামে তৎকালিন স্থানীয় সংসদ সদস্য এ কে এম আবু তাহের এর উদ্যোগে ৪ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ২০ শয্যার হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়। এরপর হাসপাতাল ভবনের প্রায় ৭০ শতাংশ কাজ শেষে অজ্ঞাত কারণে কাজ বন্ধ হয়ে যায়। দীর্ঘ দুই দশক পর ২০২৩ সালের ১৬ অক্টোবরে পুনরায় অসমাপ্ত কাজের উদ্যোগ নেয়া হয়। ৬ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার ৪৪০ টাকা ব্যায় নির্ধারণ করে কাজ শুরু করেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কবির ট্রেডার্স। নির্দিষ্ট সময়ে নির্মাণ শেষ করে ঠিকাদারী প্রতিষ্ঠান ২০২৪ সালের ৩ ডিসেম্বর ভবনটি জেলা সিভিল সার্জন কার্যালয়কে বুঝিয়ে দেওয়া হয়।

নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, অকেজো পড়ে থাকা এ হাসপাতালে একজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), দুজন জুনিয়র কনসালট্যান্ট ও একজন মেডিকেল অফিসারসহ মোট ১০ জন জনবল নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাদের কাউকেই হাসপাতালে আসতে দেখা যায় না। নিয়োগপ্রাপ্ত আরএমও বর্তমানে নোয়াখালীর একটি হাসপাতালে সংযুক্তিতে আছেন। একজন জুনিয়র কনসালট্যান্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে কর্মরত। বাকি সাত কর্মীকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করতে পাঠানো হয়েছে।

সরেজমিন বরুড়া উপজেলার সোনাইমুড়ি গ্রামে গিয়ে দেখা যায়, অযতœ আর অবহেলায় পড়ে আছে ২০ শয্যার হাসপাতালটি। অযতœ আর অবহেলায় পড়ে আছে ২০ শয্যার হাসপাতালটি। কাগজে-কলমে অবকাঠামো প্রস্তুত থাকলেও ভেতরে নেই কোনো আসবাব, ওষুধ কিংবা চিকিৎসা সরঞ্জাম। মূল ভবনের পাশাপাশি চিকিৎসক ও নার্সদের জন্য রয়েছে আলাদা দুটি কোয়ার্টার। এছাড়া গাড়ি রাখার গ্যারেজ ও বিদ্যুৎ সাবস্টেশনের জন্য পৃথক ভবনও নির্মাণ করা হয়েছে।

তবে বাইরে থেকে চকচকে মনে হলেও সামনে যেতেই চোখে পড়ে অব্যবস্থাপনার ছাপ। হাসপাতাল ভবনের সামনের অংশের দেওয়াল থেকে এরই মধ্যে রঙ খসে পড়ছে। পশ্চিম পাশের অংশে দোতলার বাহিরের দেওয়ালে একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। ভেতরে নিচতলার সিঁড়ির পাশের দেওয়াল থেকেও আস্তর খসে পড়ছে। এতে নির্মাণ কাজের মান নিয়েও প্রশ্ন ওঠেছে জনমনে।

নির্মাণ কাজের বেহাল দশার বিষয়ে জানতে চাইলে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কবির ট্রেডার্সের স্বত্তাধিকারী একরামুল কবির বলেন, প্রথমত কাজটি সরাসরি আমি করিনি। আমার প্রতিষ্ঠানের নামে অন্য একটি প্রতিষ্ঠান এই কাজ করেছে। আমি তাদের সঙ্গে কথা বলে আপনাকে ২/৩ দিন পরে জানাবো কেন এমন হয়েছে।  

হাসপাতালটি দেখাশোনার দায়িত্বে থাকা মোতালেব জানান, গত তিন বছর ধরে তিনি ২৪ ঘন্টা হাসপাতালটি পাহারা দিচ্ছেন। আগে মাসে ২০ হাজার টাকা করে পেলেও গত আট মাস ধরে তিনি মাত্র দুই থেকে তিন হাজার টাকা করে পাচ্ছেন ।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালের বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ দাঁড়িয়েছে চার লাখ ২০ হাজার টাকা। যার ফলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। রাতে অন্ধকার এবং গরমের মধ্যে পাহারা দিতে খুব কষ্ট হয়। ঠিকমতো টাকা না পাওয়ায় তিনি পরিবার নিয়েও কষ্টে আছেন বলেন জানান।

এদিকে অবকাঠামোগত উন্নয়ন ও জনবল থাকা শর্তেও হাসপাতালটি চালু না হওয়ায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদরে দাবি, হাসপাতালটি চালু হলে বরুড়া উপজেলার আদ্রা, পয়ালগাছা, বাউকসার, লক্ষ্মীপুর, ও আড্ডা ইউনিয়নসহ এবং পাশ্ববর্তী কচুয়া উপজেলার আশ্রাপুর ইউনিয়নের প্রায় দেড়লাখ মানুষ দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পাবেন।
     
সোনাইমুড়ি গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলাম বলেন, এলাকায় কেউ অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য কুমিল্লা বা বরুড়া সদরে নিতে হয়। যাতায়াত সমস্যার কারণে সঠিক সময় ডাক্তারের কাছে রোগী পৌঁছা সম্ভব হয়না। হাসপাতালটি চালু হলে এ অঞ্চলের মানুষের মানুষের দুঃখ-দুর্দশা লাঘব হবে। স্থানীয় সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের কাছে আমাদের একটাই চাওয়া তিনি যেন দ্রুত সময়ে হাসপাতালটি চালুর ব্যবস্থা করেন।

পদুয়ারপার গ্রামের বাসিন্দা শারমিন আক্তার বলেন, আমার বয়স যখন ৬ বছর, তখন থেকে দেখছি হাসপাতালটির কাজ চলে। মাঝে কিছুদিন বন্ধ থাকলেও এখন সেবা প্রদানের জন্য পুরোপুরি প্রস্তুত। কেন উদ্বোধন হচ্ছে না, সেটাই আমাদের জানা নেই। রাত-বিরাতে বাচ্চারা অসুস্থ হলে ডাক্তার দেখাতে নেওয়ার পথে বড় ধরনের ক্ষতি হয়ে যাওয়ার ভয় থাকে।

বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সাজিদুর রহমান বলেন, হাসপাতালটি চালু না হওয়ায় নিয়োগপ্রাপ্ত ১০ জন জনবলকে অন্যত্র কাজ করতে হচ্ছে। বর্তমানে সাতজন কর্মী বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। হাসপাতালটি পরিপূর্ণভাবে চালু করতে আরও অন্তত ১৪ জন কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন। সেই সঙ্গে আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জামও বরাদ্দ পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, হাসপাতালটি চালু করার জন্য আমরা যে জনবল চেয়েছি। এর মধ্যে ডাক্তারসহ ১০ জন জনবল আমাদের রয়েছে। বাকি জনবল ও আসবাবপত্র, চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধের বরাদ্দ পেলে শিগগির হাসপাতালটি চালু করতে পারবো বলে আমরা আশাবাদী।
       
হাসপাতাল ভবনের দেয়া ফাটলের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের বলেন, ভবনে স্ট্রাকচারাল কোন সমস্যা নেই। হয়তো দেয়াল গাঁথুনি কারণে এমন হতে পারে। আপনার মাধ্যমে বিষয়টি জেনেছি, পরিদর্শন শেষে এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।

বকেয়া বিদ্যুত বিলের বিষয়ে তিনি বলেন এ টাকা ব্যবহার কারিকে দিতে হবে অর্থাৎ জেলা সিভিল সার্জন দিবেন।    



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা
কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা

কুমিল্লায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও প্রচার-প্রচারণা জোরদার করার লক্ষ্যে জেলা...

কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন
কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন

আয়েশা আক্তার।। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’। এ মূল স্লো...

কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,সদর দক্ষিণকুমিল্লায় তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমিসেবা ম...

দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকপ্রযুক্তিনির্ভর ভূমি সেবা জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও দ্রুত পৌঁছে দিতে কুমিল্লার দ...

আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি
আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি

কাজী খোরশেদ আলম“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে...

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসামি গ্রেপ্তার
বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসা...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক ব্যবসার ভাগ–বাটোয়ারা নিয়ে এনামুল হক শিশির ওরফে মাহী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা
➤ কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন
➤ কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
➤ দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
➤ আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি
➤ বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসামি গ্রেপ্তার
➤ ২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরুড়ার ২০ শয্যা হাসপাতাল
➤ নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি কার্যক্রম পরিদর্শনে কুসিক প্রশাসক টিপু
➤ নাঙ্গলকোটে প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক,শিক্ষিকা, প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা ঘোষণা
➤ শাপলা কাব অ্যাওয়ার্ডে প্রথমবার ব্রাহ্মণপাড়ার চার শিক্ষার্থী মনোনীত
➤ তিতাসে তিনদিন ব্যাপি ভূমি সেবামেলার উদ্বোধন
➤ দেবিদ্বারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
➤ শাহপুর গ্রামে মাদকবিরোধী গণসচেতনতা সভা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
➤ ব্রাহ্মণপাড়ায় তথ্যসেবা কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করতে উঠান বৈঠক অনুষ্ঠিত
➤ ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নতুন কমিটি গঠন
➤ মনোহরগঞ্জে ৩দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন
➤ বাঞ্ছারামপুরে দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত
➤ মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান তাজ ঢাকায় গ্রেফতার
➤ চান্দিনায় আসামী গ্রেফতার সফলতায় পুরস্কৃত এসআই শিশির ঘোষ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir