প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Nov 2025, 8:34 AM
ব্রাহ্মণপাড়ায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনে কাটা পড়ে মো. লিটন মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনাটি ঘটে উপজেলার শশীদল ইউনিয়নের বাল্লক এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে। নিহত লিটন মিয়া শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (দুর্গাপুর) গ্রামের আবদুল হাইয়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি বাল্লক এলাকায় পৌঁছালে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করছিলেন লিটন মিয়া। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এলাকাবাসী জানান, রেলক্রসিংটি অরক্ষিত থাকায় প্রায়ই এমন দুর্ঘটনার আশঙ্কা থাকে। দুর্ঘটনার পর স্থানীয়রা লিটনের মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান। কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এর আগেই নিহতের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। স্থানীয়রা অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগ ও সিগন্যাল স্থাপনের দাবি জানিয়েছেন, যেন ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...
কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...
০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...