প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jun 2026, 10:39 AM
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠালের বাম্পার ফলন
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের বাম্পার ফলন হয়েছে| এক সময় পার্বত অঞ্চল থেকে ও পাশ্ববর্তী এলাকার বিজয়নগর, কসবা থেকে কাঁঠাল আনতে হলেও এখন তেমন প্রয়োজন পড়েনি| গ্রামে গঞ্জের হাট-বাজারে এখন সস্তায় পাওয়া যাচ্ছে এই কাঁঠাল| তাই দামও আগের তুলনায় এখন অনেক কম| বাগানের বদলে ব্যক্তি উদ্যোগে লাগানো বাড়ির আঙ্গিনা পেরিয়ে রাস্তার ধারের কাঁঠাল গাছ গুলো চোখে পড়ে সহজেই| কাঁঠালের বাম্পার ফলন দেখে খুশি স্থানিয়রা| কাঁঠাল কাঁচা থাকতে সবজি হিসেবে তরকারি রান্না করে খাওয়া ছাড়াও আলুর বদলেও মাংসের তরকারিতে দেয়া হয়| এছাড়া কাঁঠালের বীজও তরকারিতে দিয়ে রান্না করে ও গরম কড়াইয়ে ভেজে খাওয়া ছাড়াও ভর্তা করে খাওয়া যায়| সদর বাজারের ব্যবসায়ী মোমেন মিয়া জানান, আগের চেয়ে বাজারে কাঁঠাল অনেক বেশি| এখন সব জায়গা থেকে কাঁঠাল আসে বাজারে| ক্রেতা তারেক জানান, বাজারে কাঁঠাল প্রচুর উঠছে| অন্যান্য ফলের তুলনায় কাঁঠাল ভালো কিন্তু এই গরমে খাওয়াটা ভয়ও কাজ করে! স্থানিয় বাসিন্দা কামাল হাসান জানান, আত্মীয়-¯^জনদের বাড়ি থেকে প্রচুর কাঁঠাল পাঠিয়েছে বাসায়| বেশ কয়েক জাতের কাঁঠাল দেখলাম এবার| সব গুলিই নবীনগরের বিভিন্ন স্থানের| কৃষিবিদ জাহাঙ্গীর লিটন লিটন জানান, নবীনগরে গত কয়েক বছরের তুলনায় এই বছর গাছে কাঁঠাল হয়েছে প্রচুর| নিজেদের খাওয়ার পাশাপাশি বিক্রি করে লাভবানও হচ্ছেন স্থানিয়রা|
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ- ০১৭১১৭৮০২৯৬.
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...
কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...
০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...
ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে একটি নিয়মিত মামলার পলাতক...