...
শিরোনাম
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯ ⁜ বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল ⁜ নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠালের বাম্পার ফলন ⁜ সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম। ⁜ বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার ⁜ বখাটে আড্ডায় বাবার বাঁধা , অ্যাসিড নিক্ষেপে শিকার মেয়ে ⁜ ' ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়ার ঘোষণা জাহাঙ্গীর আলমের ⁜ হোমনায় গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা ও জমি দখলের অভিযোগ ⁜ পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ⁜ হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ⁜ মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ⁜ বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও ⁜ শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায় ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ⁜ ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস! ⁜ কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jun 2026, 10:28 AM

...
ব্রাহ্মণপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা ও জমি দখলের অভিযোগ News Image
নিজস্ব প্রতিবেদক 

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তা ও অন্যের জমি দখল করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার জমি ও রাস্তা সুরক্ষায় প্রশাসন ও আদালতের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাগাইশ গ্রামের টিটি সাহেবের বাড়ির বাসিন্দা হাজী সিরাজুল ইসলাম ওয়ারিশ সূত্রে প্রাপ্ত নাগাইশ মৌজাস্থিত ১৪৩৯ নং বি.এস খতিয়ানের ৩৫৪৩ দাগের ১৪ শতক ভিটি জমি ২০২২ সালে হেবা ঘোষণার মাধ্যমে তার ছয় ছেলের নামে হস্তান্তর করেন। ওই জমির পাশ দিয়ে তাদের পরিবারের সদস্য ও আশপাশের প্রায় ২৭টি পরিবারের চলাচলের সুবিধার্থে প্রায় ১৮ ফুট প্রশস্ত একটি রাস্তা রাখা হয়।
​ভুক্তভোগী পরিবারের সদস্য মোঃ জাকির হোসেন অভিযোগ করেন, একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ মাসুদ রানা ও মোঃ মামুনুর রশিদ দীর্ঘদিন ধরে জোরপূর্বক তাদের ভোগদখলীয় জমি এবং ওই চলাচলের রাস্তাটি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করছেন। গত ১৪ মে সকাল ১০টার দিকে অভিযুক্তরা দলবল নিয়ে রাস্তা ও জমি দখল করে নির্মাণকাজ শুরু করে।এ ঘটনায় ভুক্তভোগী জাকির হোসেন কুমিল্লার বিজ্ঞ আদালতের শরণাপন্ন হলে আদালত সার্বিক বিষয় বিবেচনা করে গত ১ জুন ওই জমিতে স্থিতাবস্থা বা নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু অভিযোগ রয়েছে, আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে গত ৯ জুন পুনরায় সেখানে নির্মাণকাজ শুরু করেন অভিযুক্তরা।
​জাকির হোসেন বলেন,"আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও তারা জোর করে কাজ করছে। আমরা বাধা দিতে গেলে তারা আমাদের প্রাণনাশের হুমকি দেয় এবং হামলার ভয়ভীতি দেখায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেও কোনো কাজ হয়নি।"
ভুক্তভোগী পরিবারটি জমি ও চলাচলের রাস্তা উদ্ধারসহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নিমসার বাজারে  পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯

মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...

বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...

কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...

দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...

নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠালের বাম্পার ফলন
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...

আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...

সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...

বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...

০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
➤ বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
➤ নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠালের বাম্পার ফলন
➤ সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
➤ বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার
➤ বখাটে আড্ডায় বাবার বাঁধা , অ্যাসিড নিক্ষেপে শিকার মেয়ে
➤ ' ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়ার ঘোষণা জাহাঙ্গীর আলমের
➤ হোমনায় গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা ও জমি দখলের অভিযোগ
➤ পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
➤ হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
➤ মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
➤ বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও
➤ শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
➤ ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
➤ ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস!
➤ কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir