প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Nov 2025, 12:00 AM
লালমাইয়ে মাদক সেবনের দায়ে যুবকের দেড় বছরের কারাদণ্ড
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাইয়ে মাদক (এমফিটামিন ট্যাবলেট) সেবনের অপরাধে এক মাদকসেবীকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নূর-এ-আলম (২৩) এর বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের ছোট চলুন্ডা গ্রামে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নূর-এ-আলমকে মাদক (এমফিটামিন ট্যাবলেট) সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ০১ (এক) বছর ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন লালমাই থানা পুলিশ।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাদকসেবীকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। লালমাই উপজেলায় মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কেউ প্রকাশ্যে বা গোপনে মাদক সেবন কিংবা বিক্রি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “মাদক নির্মূলে প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। জনগণকে সচেতন ও সোচ্চার হতে হবে। মাদক সেবনকারী ও বিক্রেতাদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানাই।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী
২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লায় “দ্রোহের কবি,প্রাণের কবি নজরুল” শীর্ষ...
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স...
সোহেল রানাচান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উ...
চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী
মাহফুজ নান্টু, কুমিল্লা।কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগামী বছর থেকে পশুর চা...
"বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ স...
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি
একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা।...
কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী
আয়েশা আক্তার।।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মা...