প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Nov 2025, 12:01 AM
ব্রাহ্মণপাড়ায় সড়কে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের কঠোর তল্লাশি অভিযান
মো. আনোয়ারুল ইসলাম
সারাদেশে আওয়ামী লীগের “লকডাউন কর্মসূচি”কে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি চলছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অরাজকতা ঠেকানো ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক ও কুমিল্লা-মিরপুর সড়কের বিভিন্ন অংশে পরিচালিত হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসব সড়কের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হয়। অভিযানের সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই, চালক ও যাত্রীদের পরিচয় নিশ্চিতকরণ এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়।
মহাসড়কে চলাচলরত মোটরসাইকেল, ট্রাকসহ সব ধরনের যানবাহনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক দৃষ্টি রাখছেন। অপরদিকে দেখা গেছে অন্যান্য দিনের মতো এদিনও যান চলাচল স্বাভাবিক থাকায় সাধারণ মানুষ নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন। লকডাউন ঘিরে এখন পর্যন্ত কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, সড়কে অরাজকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এ অভিযান পরিচালিত হচ্ছে। জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলবে। তিনি আরও জানান, আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সাধারণ যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য। স্থানীয়রা জানান, নিয়মিত এ ধরনের তল্লাশি অভিযান সড়ক দুর্ঘটনা হ্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী
২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লায় “দ্রোহের কবি,প্রাণের কবি নজরুল” শীর্ষ...
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স...
সোহেল রানাচান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উ...
চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী
মাহফুজ নান্টু, কুমিল্লা।কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগামী বছর থেকে পশুর চা...
"বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ স...
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি
একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা।...
কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী
আয়েশা আক্তার।।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মা...