প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Nov 2025, 12:03 AM
কুমিল্লা জগন্নাথ মন্দিরের দখলকৃত ৬ শতক জমি উদ্ধার করল প্রশাসন
নিজস্ব প্রতিবেদক
প্রায় চার শতাব্দী পুরাতন ঐতিহাসিক কুমিল্লা জগন্নাথ মন্দিরের দখলকৃত জমি দীর্ঘ মামলা প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে দখল উচ্ছেদ করা হয়েছে। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান ও বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানান, প্রতিষ্ঠার সময় মন্দিরটির জমির পরিমাণ ছিল প্রায় ১২০ একর। বর্তমানে তা কমে মাত্র ২০ একরে নেমে এসেছে। দখলকৃত বাকি জমি উদ্ধারে সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা।
মামলা সূত্রে জানা যায়, মন্দিরের দখলকৃত এ ভূমি উদ্বারে ১৯৯৮ সালে মামলা করা হলে দীর্ঘ আইনী লড়াই শেষে ২০২৪ সালের জানুয়ারী তে উচ্ছেদের নির্দেশ প্রদান করে মহামান্য হাইকোর্ট। তারই প্রেক্ষিতে আজ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যদিকে দখলে থাকা কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, আমরা প্রায় ৭০ বছর ধরে এখানে বসবাস করছি। কোনো নোটিশ না দিয়েই আমাদের উচ্ছেদ করা হয়েছে।
জানা যায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথ মন্দিরের সামনে ওই জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন মরহুম আব্দুল গফুর নামের এক ব্যক্তির পরিবার। তাদের দাবি, আমাদের পূর্বপুরুষের সময় থেকেই আমরা এখানে বসবাস করছি। এই জমি নিয়ে মামলা চলমান, কিন্তু হঠাৎ আজ কোনো পূর্বঘোষণা ছাড়াই উচ্ছেদ করা হয়েছে।”
এ বিষয়ে হিন্দু সম্প্রদায়ের নেতা এডভোকেট তাপস বকসি বলেন, এটি চার শত বছরের পুরোনো মন্দির। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষিত কীর্তি হিসেবে নিয়েছে। মন্দিরের ঐতিহ্য রক্ষায় দখলকৃত জমি উদ্ধারের পদক্ষেপ একান্ত প্রয়োজন।” অভিযানে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, বলেন,আমরা জেলা ও দায়রা জজ আদালতের নির্দেশ অনুযায়ী অভিযান পরিচালনা করেছি। আদালতের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবেই এই ভূমি উদ্ধার করা হয়েছে।”
অন্যদিকে মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লার সাবেক জিপি এডভোকেট তপন বিহারী নাথ বলেন, আদালতের রায় বাস্তবায়নে আমরা সন্তুষ্ট। এই ভূমি উদ্ধার মন্দিরের মর্যাদা পুনঃস্থাপনের একটি ইতিবাচক পদক্ষেপ।” জানা গেছে, জমি দখল সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা বর্তমানে আদালতে চলমান রয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরবর্তী ধাপেও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই দখলকৃত জমি উদ্ধারের কার্যক্রম অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী
২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লায় “দ্রোহের কবি,প্রাণের কবি নজরুল” শীর্ষ...
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স...
সোহেল রানাচান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উ...
চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী
মাহফুজ নান্টু, কুমিল্লা।কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগামী বছর থেকে পশুর চা...
"বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ স...
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি
একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা।...
কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী
আয়েশা আক্তার।।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মা...