প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jun 2025, 7:03 AM
ব্রাহ্মণপাড়ায় আবদুল মতিন খসরু ও মোশাররফ কলেজে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২৫ উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিদায়, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুন) সকালে উপজেলার মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ এবং আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে পৃথকভাবে এ আয়োজন করা হয়।
মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। কলেজ মিলনায়তনে সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আবুল খায়ের এবং হিতৈষী সদস্য ফয়জুন নাহার চৌধুরী।
প্রভাষক মো. জামাল হোসেন ও সুমন রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. মিরাজ মাহমুদ। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. মাহবুবুর রহমান লিটন ও মানবিক বিভাগের ছাত্রী নাহিদা ইসলাম রিয়া বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মোল্লা, প্রেসক্লাব সভাপতি সৈয়দ আহম্মদ লাভলু, ইউপি সদস্য মো. সিদ্দিকুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। একইদিন দুপুরে ব্রাহ্মণপাড়া আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল উদ্দিন। কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জ্যেষ্ঠ প্রভাষক খালেকুর রহমান সুমন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মোল্লা, কলেজের দাতা সদস্য ফয়জুন নাহার চৌধুরী, প্রধান শিক্ষক মো. আবুল খায়ের, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহমদ লাভলু এবং শিক্ষক-অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উভয় প্রতিষ্ঠানের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিলে পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য, সাফল্য ও মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মহালক্ষীপাড়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা হাবিবুর রহমান মমতাজী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...
কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...
০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...