...
শিরোনাম
কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী ⁜ চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী ⁜ চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী ⁜ "বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদের উচ্ছাস" ⁜ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি ⁜ কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী ⁜ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, এক মাসে গ্রেফতার ১২৫ ছিনতাইকারী ⁜ চাঁদপুরে ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চ, বহু যাত্রী আহত ⁜ আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের ঈদ খাদ্যসামগ্রী পেল দুস্থ ও গরিবরা ⁜ কুমিল্লা জেলা রোভার স্কাউটস সদস্যরা মহা সড়কে ট্রাফিকিং সেবায় ⁜ বুড়িচংয়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট ⁜ ব্রাহ্মণপাড়ায় ​আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা ⁜ সেবার অঙ্গীকারে ব্রাহ্মণপাড়ার দুলালপুর ইউনিয়নে আলোচনায় ময়নল হোসেন ⁜ চান্দিনায় স্কুল মাঠ ও সড়ক দখল করে গরুর হাট ⁜ দুবাইয়ের সড়ক দুর্ঘটনায় বুড়িচংয়ের নুরে আলমের মৃত্যু ⁜ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ ⁜ চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ ⁜ র‌্যাব এর অভিযানে গাজা উদ্ধার ⁜ চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা ⁜ দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Dec 2025, 10:53 PM

...
স্বাধীনতাকে অর্থবহ করার প্রতিজ্ঞায় লালমাইয়ে বিজয় দিবস উদযাপন News Image

কাজী ইয়াকুব আলী নিমেল

কুমিল্লার লালমাইয়ে স্বাধীনতাকে অর্থবহ করার প্রতিজ্ঞায় বর্ণাঢ্য ও ভাবগম্ভীর আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৫তম মহান বিজয় দিবস। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

উপজেলা প্রশাসন ছাড়াও লালমাই থানা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, লালমাই প্রেস ক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন। এ সময় জাতির বীর সন্তানদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

লালমাই উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু এর স্বাগত বক্তব্য, শান্তির প্রতীক পায়রা ওড়ানো এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে। পরে  বাংলাদেশ পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়। এসময় সালাম গ্রহণ করেন ইউএনও 'র সাথে লালমাই থানা অফিসার ইনচার্জ মো : নুরুজ্জামান।  শিক্ষার্থীদের দেশাত্মবোধক পরিবেশনা, শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও প্রদর্শনীতে উপস্থিত দর্শকরা মুগ্ধ হন। এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত করার আহ্বান জানানো হয়।

দিবসের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন।

এ সময় তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তাঁদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি) শাহীন আক্তার শিফা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা : ফাহমিদা আফরোজ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: শাহীন, বীর মুক্তিযোদ্ধা মো: তাজুল ইসলাম মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান , পরিবার পরিকল্পনা কর্মকর্তা রণজিৎ সেন, কালাম মজুমদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম ইকবাল, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : মনির হোসেন , বন কর্মকর্তা মো: জিয়া, ছাত্রদল নেতা কামরুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ। এছাড়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে লালমাইয়ে আনন্দঘন ও গৌরবময় পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মো : রফিকুল ইসলাম ও বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাকসুদা সফিনাজ আক্কাস সুমন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী
কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী

২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লায় “দ্রোহের কবি,প্রাণের কবি নজরুল” শীর্ষ...

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স...

সোহেল রানাচান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উ...

চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী
চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী

মাহফুজ নান্টু, কুমিল্লা।কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগামী বছর থেকে পশুর চা...

"বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে  বাক প্রতিবন্ধীদের উচ্ছাস"
"বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদে...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ স...

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি

একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা।...

কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী
কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী

আয়েশা আক্তার।।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী
➤ চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী
➤ চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী
➤ "বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদের উচ্ছাস"
➤ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি
➤ কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী
➤ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, এক মাসে গ্রেফতার ১২৫ ছিনতাইকারী
➤ চাঁদপুরে ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চ, বহু যাত্রী আহত
➤ আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের ঈদ খাদ্যসামগ্রী পেল দুস্থ ও গরিবরা
➤ কুমিল্লা জেলা রোভার স্কাউটস সদস্যরা মহা সড়কে ট্রাফিকিং সেবায়
➤ বুড়িচংয়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট
➤ ব্রাহ্মণপাড়ায় ​আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা
➤ সেবার অঙ্গীকারে ব্রাহ্মণপাড়ার দুলালপুর ইউনিয়নে আলোচনায় ময়নল হোসেন
➤ চান্দিনায় স্কুল মাঠ ও সড়ক দখল করে গরুর হাট
➤ দুবাইয়ের সড়ক দুর্ঘটনায় বুড়িচংয়ের নুরে আলমের মৃত্যু
➤ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ
➤ চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
➤ র‌্যাব এর অভিযানে গাজা উদ্ধার
➤ চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা
➤ দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir