প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Dec 2025, 10:54 PM
কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে মাটি কাটার দায়ে কন্ট্রাক্টরকে জেল ও জরিমানা, মালামাল জব্দ
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের লামপুর ও চৌয়ারা ইউনিয়নের পিপুলিয়া টঙ্গীরপাড় এলাকায় অবৈধভাবে ফসলী জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় এর নেতৃত্বে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদারসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে আবাদযোগ্য কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে সুয়াগাজী বাজারের পূর্ব পাশে লামপুর নামক নামক স্থানে তাজু (৪৬) নামের এক কন্ট্রাক্টরকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে লামপুর থেকে চারটি মাটিভর্তি ট্রাক্টর এবং পিপুলিয়ার টঙ্গীরপাড় থেকে একটি এস্কেভেটর জব্দ করা হয়। জব্দকৃত যানবাহনগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে মাটি কাটার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।
উল্লেখ্য, কেসিএল ব্রিকস ফিল্ড এর জব্দকৃত ট্রাক্টরগুলো দিয়ে ফসলি জমির মাটি কেটে নেয়া হচ্ছিল এবং বিশেষ রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে পিপুলিয়া টঙ্গীরপাড় এলাকায় এস্কেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটছে একটি সিন্ডিকেট।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর সমাপনী
২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লায় “দ্রোহের কবি,প্রাণের কবি নজরুল” শীর্ষ...
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স...
সোহেল রানাচান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উ...
চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ-কৃষিমন্ত্রী
মাহফুজ নান্টু, কুমিল্লা।কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগামী বছর থেকে পশুর চা...
"বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির ঈদ উপহার পেয়ে বাক প্রতিবন্ধীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ স...
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি
একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা।...
কুমিল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ কর্মী
আয়েশা আক্তার।।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মা...