প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 23 Dec 2025, 7:38 PM
হাঁটুর অস্ত্রোপচার সফল হলো নেইমারের
ব্রাজিল ও সান্তোসের তারকা ফরোয়ার্ড নেইমারের হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ফিফা বিশ্বকাপের সময় বাকি আর মাত্র ৬ মাস। তার আগে ক্ষতিগ্রস্ত হাঁটুর মেনিস্কাস ঠিক করা হয়েছে। সদ্য সমাপ্ত মৌসুমটি কঠিন ছিল সান্তোসের জন্য। চোট নিয়ে মাঠে নেমেই ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা শৈশবের ক্লাবকে রেলিগেশন এড়াতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সান্তোস জানিয়েছে, ব্রাজিল জাতীয় দলের ডাক্তারই করেছেন নেইমারের এই অস্ত্রোপচার। ২০২৩ সালে এসিএল চোটের সময়ও তিনিই করেছিলে অস্ত্রোপচার। অস্ত্রোপচারের পর আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামার ব্যাপারে নেইমারের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। বাড়িয়েছে কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভূক্তির সম্ভাবনাও। বার্সেলোনা ও পিএসজির সাবেক ফরোয়ার্ড নেইমার ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করেছেন। এখন পর্যন্ত ১২৮ ম্যাচে তার নামের পাশে গোল ৭৯টি। তবে তিনি দেশের হয়ে মাঠে নামেননি দুই বছরেরও অধিক সময় ধরে। ২০২২ কাতার বিশ্বকাপের পর পিএসজি ছেড়ে যোগ দেন সৌদি আরবের ক্লাব আল-হিলালে। কিন্তু চোটে পড়ে ১৮ মাসে তিনি সেখানে খেলতে পেরেছেন মাত্র ৭ ম্যাচ। এরপর শেষ হতে যাওয়া ২০২৫ সালের জানুয়ারিতে প্রত্যাবর্তন করেন শৈশবের ক্লাব সান্তোসে। হাঁটুর চোট নিয়ে তিনি মাঠে নেমে অবনমন অঞ্চল থেকে টেনে তোলেন সান্তোসকে। মৌসুমের শেষ ৪ ম্যাচে ৫ গোল করে তিনি বিপদ থেকে রক্ষা করেন ক্লাবকে। বছরের শেষে তার চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে ক্লাবের সঙ্গে। তবে নতুন চুক্তি নিয়ে তার সঙ্গে আলোচনা চলছে ক্লাবটির।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...
আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...
আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...
দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও এক...
চৌদ্দগ্রাম প্রতিনিধিচৌদ্দগ্রামের ইউনুস (৫৫) ও পাশ^বর্তী নাঙ্গলকোট উপজেলার নূর আলম (৪৫) দুই বন্ধু দীর...
৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা
এমরান হোসেন বাপ্পি, চৌদ্দগ্রামবিয়ের ১৬ বছরে পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির ঘরে জন্ম নিয়ে...
তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশা...
আয়েশা আক্তারকুমিল্লার দাউদকান্দিতে দ্বিতীয় পর্যায়ে ৫৮৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড...
নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্...