...
শিরোনাম
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯ ⁜ বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল ⁜ নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠালের বাম্পার ফলন ⁜ সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম। ⁜ বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার ⁜ বখাটে আড্ডায় বাবার বাঁধা , অ্যাসিড নিক্ষেপে শিকার মেয়ে ⁜ ' ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়ার ঘোষণা জাহাঙ্গীর আলমের ⁜ হোমনায় গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা ও জমি দখলের অভিযোগ ⁜ পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ⁜ হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ⁜ মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ⁜ বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও ⁜ শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায় ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ⁜ ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস! ⁜ কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 12:46 AM

...
কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে-মনিরুল হক চৌধুরী News Image

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ

"আমার স্বপ্ন আমার কুমিল্লা" শীর্ষক মুক্ত সংলাপে মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা নিয়ে আমার একটি পরিকল্পনা রয়েছে। আপনারা জানেন ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ নিয়ে তাঁর একটি পরিকল্পনার কথা বলেন।  ঠিক তেমনি কুমিল্লা নিয়েও আমার আলাদা পরিকল্পনা রয়েছে। আধুনিক কুমিল্লা বিনির্মানে এবং কুমিল্লাকে নতুনভাবে সাজাতে আমি সে পরিকল্পনা গ্রহন করেছি। শনিবার (২৭ ডিসেম্বর) কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে দিনব্যাপী মুক্ত সংলাপে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি শহরকে সাজাতে, একটি নগরকে সাজাতে শুধু এককেন্দ্রিক চিন্তা কিংবা উন্নয়ন করলে হবে না, সামগ্রিক উন্নয়নের চিন্তা, বিকাশ ও বাস্তবায়নের মাধ্যমেই একটি অঞ্চলকে সাজাতে হবে।

কুমিল্লা নগরী, আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকার উন্নয়ন ও জনগনের জীবন মানকে উন্নীতকরণের লক্ষে বক্তব্য রাখতে গিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, 'আই হ্যাভ এ প্ল্যান ফর কুমিল্লা টু, আই হ্যাভ এ প্ল্যান ফর কুমিল্লা'স পিপল'।

তিনি বলেন, কুমিল্লা প্রাচীণ শহর। বৃটিশ আমল থেকেই কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ।  কুমিল্লা বিভাগ এ অঞ্চলের প্রাণের দাবী। দীর্ঘদিন ধরে এ দাবিটি উপেক্ষিত হয়ে আসছে। বিএনপি সরকার গঠণ করলে আমি সংসদে যাওয়ার সুযোগ পেলে কুমিল্লা বিভাগ অগ্রাধিকার ভিত্তিতে আদায় করবো ইনশাআল্লাহ। ঢাকা চট্টগ্রাম সরাসরি রেললাইন চালুর বিষয়ে এডিবি ইতিমধ্যে অনুমোদন দিয়েছে।ন শিগগিরই কাজ শুরু হবে ইনশাআল্লাহ।  এতে করে রাজধানীর সাথে এ অঞ্চলেরে রেল  যোগাযোগে সময় বাঁচবে ৪ ঘন্টা।

বৃটিশ আমল থেকে কুমিল্লা বিমানবন্দর ছিলো।  কিন্তু অজ্ঞাত কারনে দীর্ঘদিন ধরে এ বিমানবন্দরটি অচলাবস্থা।  দ্রুত বিমানবন্দর চালু করতে আমি।কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে দীর্ঘদিন ধরে কাজ করছি। এ বিমানবন্দর চালু হলে এ অঞ্চলের বিদেশগামী মানুষের ভোগান্তি কমবে, ইপিজেডে বিদেশি ক্রেতারা সহজে আমা যাওয়া করতে পারবে।

শহর বিকেন্ত্রীকরণের বিষয়ে তিনি বলেন, এই শহরে জায়গা না থাকার পরেও সব সরকারি দপ্তর এখানেই করতে চাচ্ছে। এই আদর্শ সদরকে গোমতীর উত্তরে নিয়ে যাওয়ার কথা আমি অনেক আগেই বলেছিলাম, তারা নিয়েছে তবে লেইট করে।

কুমিল্লা মেডিকেলে কলেজে ভবন করার জায়গা হচ্ছে না।  তাহলে কুমিল্লা মেডিকেলের দ্বিতীয় শাখা কেনো নদীর উত্তরে পাচঁথুবি নিয়ে যাওয়া হচ্ছে না। ওখানে কয়েকটা ভবন করে সকাল বেলা ডাক্তাদেরকে শিডিউল করে দেন, দেখবেন রুগীর চাপ ও কমে যাবে, সকলে ভালোভাবে চিকিৎসা পাবে।

কুমিল্লা সিটি করপোরেশনকে মনিরুল হক চৌধুরী মেট্রোপলিটন সিটিতে রূপান্তর করার প্রত্যয় নিয়ে বলেন, কুমিল্লা বিভাগ হলে কুমিল্লা হবে মেট্রোপলিটন সিটি। ১৭৮ বছরের পূরনো কুমিল্লার, কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ পৌরসভার মিলিতভাবে যে অবস্থান আছে তা বর্ধিত করতে চাই। যেখানে যানজট নিরসনে থাকনে যে জনসংখ্যা ও রাস্তাঘাট আছে তার মধ্যে সামাঞ্জস্য রেখে পরিকল্পনা সাজানো হয়েছে। কুমিল্লা সিটির সাথে শাসনগাছার উত্তর দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত রাস্তা হবে। পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনের জন্য নগরীতে আধুনিক ব্যাবস্থা করা হবে।

টুরিজমের বিষয়ে তিনি বলেন, লালমাই পাহাড়কে কেন্দ্র করে ইকো টুরিজম হাব করার পরিকল্পনা নিয়েছি। যেখানে ওই অঞ্চল পর্যটন অঞ্চলে রূপান্তর হবে। ড. আখতার হামিদ খানের স্মৃতিবিজড়িত কোটবাড়ি এলাকাকে 'এএইচকে স্যাটেলাইট সিটি' হিসেবে গড়ে তুলবো। সে লক্ষ্য কাজ চলমান রয়েছে।

সংলাপে মনিরুল হক চৌধুরী লিখিত 'আমার কুমিল্লা আমার স্বপ্ন' নামে গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

গ্রন্থে বন্যার কবল থেকে শহরকে রক্ষা, ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, পর্যাপ্ত মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান করা, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, সাস্থ্য সেবার মানোন্নয়ন, স্নাতক নার্সিং কলেজ স্থাপন, কবু ঢ়ড়রহঃ রহংঃধষষধঃরড়হ কেপিআই স্থানান্তর, উন্নত মানের পাবলিক লাইব্রেরী স্থাপন, শিক্ষা - সংস্কৃতি কেন্দ্র, আইটি ভিলেজ, চিত্ত বিনোদন কেন্দ্র স্থাপন, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা রক্ষা করা, বোটক্লাব, পাঁচতারকা হোটেল, বৃহৎ পরিসরে পাবলিক কবরস্থান নির্মান, ত্রিপুরা আধিবাসীদের রক্ষা,  কোটবাড়ির বৌদ্ধ প্যাগোডায় শিলভদ্র গবেষণাগার প্রতিষ্ঠা, খৃষ্টান  সমাধিকেন্দ্র, আধুনিক মহাশ্মশান, অর্গানিক সবজি সংরক্ষণাগার করার পরিকল্পনা তিনি তাঁর গ্রন্থে উল্লেখ করেন।

মুক্ত সংলাপে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন,  সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, সবেক এডিশনাল পিপি এডভোকেট গোলাম ফারুক, অধুনা থিয়টরের প্রতিষ্ঠাতা এডভোকেট শহিদুল হক স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, নাজনীন কাজল, কাজী মাহবুবুর রহমান, মোঃ শাহ আলমসহ শিক্ষক, সুশীল সমাজ, সাংবাদিক, আইনজীবী প্রতিনিধিরা।





ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নিমসার বাজারে  পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯

মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...

বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...

কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...

দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...

নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠালের বাম্পার ফলন
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...

আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...

সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...

বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...

০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
➤ বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
➤ নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠালের বাম্পার ফলন
➤ সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
➤ বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার
➤ বখাটে আড্ডায় বাবার বাঁধা , অ্যাসিড নিক্ষেপে শিকার মেয়ে
➤ ' ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়ার ঘোষণা জাহাঙ্গীর আলমের
➤ হোমনায় গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা ও জমি দখলের অভিযোগ
➤ পলাতক সাংসদ বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
➤ হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
➤ মুরাদনগরে টয়লেট ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
➤ বুড়িচংয়ে সরকারি রাস্তার ইট তুলে জনদুর্ভোগ, তদন্তের নির্দেশ দিলেন ইউএনও
➤ শুনানিতে এক সুরে নগরবাসী: নগর ভবন থাকুক তার ঐতিহাসিক ঠিকানায়
➤ ব্রাহ্মণপাড়ায় ১৪৪ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
➤ ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস!
➤ কুমিল্লা সদর দক্ষিণে গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি ২২
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir