প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 31 Dec 2025, 9:32 PM
খালেদা জিয়ার জানাজায় ভিড়ের মধ্যে পড়ে এক ব্যক্তির মৃত্যু
এফএনএস
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তির নাম মানিক। তার বাড়ি ভোলা জেলায়। গতকাল বুধবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম পাশে জানাজার সময় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা শুরুর আগেই বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। একপর্যায়ে ভিড়ের চাপ বেড়ে গেলে ধাক্কাধাকির সৃষ্টি হয়। ওই সময় মানিক মাটিতে পড়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপের বিস্ফোরণ
মাহফুজ নান্টু।। পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢলে চাপ বেড়েছে দেশের অন্যতম ব্যস...
চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
এমরান হোসেন বাপ্পি“আমি আপনাকে মাঝ রাস্তায় ছেড়ে দিতে চাই নাই, বিশ^াস করেন আমি পরিস্থিতির শিকার হয়ে গে...
র্যাব এর অভিযানে গাজা উদ্ধার
২৪ মে সকালে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়া...
চান্দিনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় স্বামীর ঘর থেকে দুই সন্তানের জননী মাহমু...
দেবিদ্বারে মসজিদে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ
প্রতিবেদক: মোঃ মাসুদ রানা.....দেবিদ্বার, কুমিল্লা মসজিদের পবিত্রতা রক্ষা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখ...
ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় মান...
নিজস্ব প্রতিবেদক দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পি...