...
শিরোনাম
নয়্যারকে দলে ফিরিয়ে স্কোয়াড ঘোষণা দিলো জার্মানি ⁜ র‌্যাঙ্কিংয়ে ১৬০-১৫০-এর মধ্যে আসার লক্ষ্য ডুলির ⁜ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবে টাইগাররা ⁜ অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আশাবাদী আশরাফুল ⁜ গাজায় নতুন সঙ্কট: ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ ⁜ ভূমি থেকে ২৫০ মিটার উঁচুতে ভবন নির্মান করলো চীন ⁜ হজ শেষ হওয়া পর্যন্ত ইরানে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান ⁜ দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় ⁜ রাফসানের সাথে বিয়ে নিয়ে মুখ খুললেন জেফার ⁜ রামিসা হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন শাকিব খান ⁜ ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন ফারিন ⁜ ঈদুল আজহা সামনে, মসলার বাজারে আগুন ⁜ ঈদ ছুটির আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, ⁜ কুরবানীর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত ও বিক্রয় বাজার উন্মুক্তের দাবি কওমি মাদ্রাসা সংগঠনের ⁜ রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন বিএনপি নেতা মাহবুব চৌধুরী ⁜ মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ⁜ বুড়িচংয়ে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে লবণ বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় গ্রামীণ নারীদের উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 4 Jan 2026, 8:25 PM

...
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক যুক্তরাষ্ট্রকে যে কঠোর বার্তা দিলো চীন News Image

এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বৈশ্বিক পরাশক্তি এই দেশটি মাদুরো ও তার স্ত্রীকে ‘অবিলম্বে’ মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। এমনকি বিষয়টি অবিলম্বে সমাধান না হলে আঞ্চলিক অস্থিরতা বাড়তে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। সংবাদমাধ্যম সিএনএন বলছে, মার্কিন বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ধরে নিয়ে যাওয়ার পর বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কের একটি আটক কেন্দ্রে বন্দি আছেন। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘মাদুরো ও তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। ভেনেজুয়েলার সরকারকে উৎখাতের যেকোনও প্রচেষ্টা বন্ধ করতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে সংলাপ ও আলোচনার মাধ্যমে।’ এর আগে চীন বলেছিল, একটি সার্বভৌম দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য শক্তি প্রয়োগে তারা ‘গভীরভাবে বিস্মিত’। একইসঙ্গে এই ঘটনার ‘তীব্র নিন্দাও’ জানায় বেইজিং। এদিকে ভেনেজুয়েলায় মধ্যরাতে আকস্মিকভাবে হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে বন্দি করে নিয়ে যাওয়ার পরদিন ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বেশিরভাগ রাস্তাঘাট ছিল ফাঁকা দেখা গেছে। স্বাভাবিক সময়ে বাজার, শপিংমলসহ যেসব এলাকায় মানুষের ভিড় দেখা যেত, সেসব এলাকায় এখন শুনশান নিরবতা বিরাজ করছে। তবে কিছু কিছু এলাকায় ফার্মেসি ও সুপারশপ খুলতে দেখা গেছে। সেখানে অনেকেই ছুঁটে যাচ্ছেন, প্রয়োজনীয় কেনা-কাটা সারছেন। তবে তাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও প্রেসিডেন্ট মাদুরোর মুক্তির দাবিতে তার সমর্থকদের বিক্ষোভ করতে দেখা গেছে। বিদ্যমান পরিস্থিতিতে মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যাওয়ার পর রাষ্ট্রের শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষা এবং প্রশাসনিক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য দেশটির আদালত এই নির্দেশনা দিয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। এর আগে মার্কিন অভিযানে বন্দি হওয়ার পর গত শনিবার ভোরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে দেশটির রাজধানী কারাকাস থেকে হেলিকপ্টারে করে উড়িয়ে আনা হয়। তাদেরকে নিয়ে যাওয়া হয় ক্যারিবীয় সাগরের অজ্ঞাত একটি স্থানে অবস্থানরত মার্কিন নৌ জাহাজে, যার নাম ‘ইউএসএস আইডব্লিউও জিমা’।




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নয়্যারকে দলে ফিরিয়ে স্কোয়াড ঘোষণা দিলো জার্মানি
নয়্যারকে দলে ফিরিয়ে স্কোয়াড ঘোষণা দিলো জার্মানি

২০১৪ বিশ^কাপের চ্যাম্পিয়ন জার্মানি, হতাশ করেছে সবশেষ দুই বিশ^কাপে| রাশিয়ার পর কাতারেও বাদ পড়েছিল গ্র...

র‌্যাঙ্কিংয়ে ১৬০-১৫০-এর মধ্যে আসার লক্ষ্য ডুলির
র‌্যাঙ্কিংয়ে ১৬০-১৫০-এর মধ্যে আসার লক্ষ্য ডুলির

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হিসেবে এসেছেন আমেরিকার ফুটবল দলের সাবেক অধিনায়ক থমাস ডুলি| গতকাল শুক্রব...

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবে টাইগাররা
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবে টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করতে চলেছে জি¤^াবুয়ে| আগামী মাসে এক টেস্ট, তিন ওয়ানডে...

অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আশাবাদী আশরাফুল
অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আশাবাদী আশরাফুল

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা| তবে ঈদের পরই মাঠে নামতে হবে|...

গাজায় নতুন সঙ্কট: ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ
গাজায় নতুন সঙ্কট: ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের ব...

এফএনএস বিদেশ : গাজা উপত্যকায় ১ লাখ ২৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি ইঁদুর ও পরজীবীজনিত ত্বকের রোগে আক্রান...

ভূমি থেকে ২৫০ মিটার উঁচুতে ভবন নির্মান করলো চীন
ভূমি থেকে ২৫০ মিটার উঁচুতে ভবন নির্মান করলো চীন

এফএনএস বিদেশ :আকাশচু¤^ী ভবন মানেই তো তা সোজা ওপরের দিকে উঠে যাবে, এটাই ¯^াভাবিক| কিন্তু চীন এবার ˆতর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নয়্যারকে দলে ফিরিয়ে স্কোয়াড ঘোষণা দিলো জার্মানি
➤ র‌্যাঙ্কিংয়ে ১৬০-১৫০-এর মধ্যে আসার লক্ষ্য ডুলির
➤ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবে টাইগাররা
➤ অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আশাবাদী আশরাফুল
➤ গাজায় নতুন সঙ্কট: ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ
➤ ভূমি থেকে ২৫০ মিটার উঁচুতে ভবন নির্মান করলো চীন
➤ হজ শেষ হওয়া পর্যন্ত ইরানে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান
➤ দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয়
➤ রাফসানের সাথে বিয়ে নিয়ে মুখ খুললেন জেফার
➤ রামিসা হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন শাকিব খান
➤ ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন ফারিন
➤ ঈদুল আজহা সামনে, মসলার বাজারে আগুন
➤ ঈদ ছুটির আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ,
➤ কুরবানীর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত ও বিক্রয় বাজার উন্মুক্তের দাবি কওমি মাদ্রাসা সংগঠনের
➤ রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন বিএনপি নেতা মাহবুব চৌধুরী
➤ মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
➤ বুড়িচংয়ে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে লবণ বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় গ্রামীণ নারীদের উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir