প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 22 May 2026, 10:14 PM
দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয়
এফএনএস বিদেশ :
মানুষের অদম্য ইচ্ছাশক্তির কাছে যেকোনো বাঁধাই তুচ্ছ, তা আরও একবার প্রমাণ করলেন রাশিয়ার সাবেক সেনাসদস্য রুস্তম নাবিইয়েভ| কৃত্রিম পায়ের সাহায্য ছাড়াই, কেবল নিজের দুই হাতের জোরে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে অনন্য ইতিহাস গড়েছেন তিনি| চিকিৎসা বিজ্ঞান ও পর্বতারোহণের ইতিহাসে দুই পা হারানো কোনো মানুষের এভাবে এভারেস্ট চূড়ায় পৌঁছানোর ঘটনা এটিই প্রথম| বুধবার কাঠমান্ডু সময় সকাল ৮টা ১৬ মিনিটে এভারেস্টের চূড়ায় পা রাখেন রুস্তম| ঐতিহাসিক এই অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এভারেস্টের চূড়ায় নিজের একটি ছবি পোস্ট করেন নাবিয়েভ| ছবিতে থাকা একটি ফলকে লেখা ছিল, ‘যারা ভেবেছিল পড়ে যাওয়ার পর জীবন শেষ| রুস্তাম নাবিয়েভ, এভারেস্ট ২০২৬|’ নাবিয়েভ জানান, নেপাল সময় সকাল ৮টা ১৬ মিনিটে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান| এই অর্জন তিনি উৎসর্গ করেন তার অনুসারী ও সমর্থকদের| ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘নেপাল সময় অনুযায়ী ২০ মে সকাল ৮টা ১৬ মিনিটে, পর্বতারোহণের ইতিহাসে এবং মানব ইতিহাসে প্রথমবারের মতো আমি, রুস্তাম নাবিয়েভ, শুধু দুই হাতের সাহায্যে এভারেস্টের চূড়ায় পৌঁছেছি|’ তিনি আরও লেখেন, ‘আমি এই অভিযান উৎসর্গ করছি সবাইকে, যারা আমাকে অনুসরণ করেন| আমি শুধু একটি কথাই বলতে চাই যতক্ষণ জীবন আছে, ততক্ষণ লড়াই চালিয়ে যান| শেষ পর্যন্ত লড়ুন| কারণ এটা সত্যিই মূল্যবান|’ এভারেস্ট বেসক্যাম্পের ফিল্ড অফিস সমš^য়ক খিম লাল গৌতম আনাদোলু এজেন্সিকে নাবিয়েভের এই অর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন| তিনি বলেন, ‘হ্যাঁ, তিনি সফলভাবে এভারেস্ট জয় করেছেন| এখন তিনি বেসক্যাম্পে ফিরে আসছেন|’ ২০১৫ সালে একটি সামরিক ব্যারাক ভবন ধসে পড়ার ঘটনায় দুই পা হারান রুস্তাম নাবিয়েভ| তবে ভয়াবহ সেই দুর্ঘটনার পর ভেঙে না পড়ে তিনি নিজের পুনর্বাসনের পথ হিসেবে বেছে নেন আউটডোর কার্যক্রম ও পর্বতারোহণ| নাবিয়েভের এই অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ| একজন মন্তব্য করেন, ‘এক মুহূর্তের জন্যও সন্দেহ করিনি| অভিনন্দন!’ আরেকজন লেখেন, ‘অভিনন্দন ভাই! আপনি পৃথিবীর সেরা অনুপ্রেরণাদাতা| এভাবেই উজ্জ্বল থাকুন|’ বিশ্বজুড়ে বহু মানুষের কাছে রুস্তাম নাবিয়েভ এখন শুধু একজন পর্বতারোহী নন, বরং অসম্ভবকে জয় করার এক জীবন্ত প্রতীক|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নয়্যারকে দলে ফিরিয়ে স্কোয়াড ঘোষণা দিলো জার্মানি
২০১৪ বিশ^কাপের চ্যাম্পিয়ন জার্মানি, হতাশ করেছে সবশেষ দুই বিশ^কাপে| রাশিয়ার পর কাতারেও বাদ পড়েছিল গ্র...
র্যাঙ্কিংয়ে ১৬০-১৫০-এর মধ্যে আসার লক্ষ্য ডুলির
বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হিসেবে এসেছেন আমেরিকার ফুটবল দলের সাবেক অধিনায়ক থমাস ডুলি| গতকাল শুক্রব...
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবে টাইগাররা
বাংলাদেশের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করতে চলেছে জি¤^াবুয়ে| আগামী মাসে এক টেস্ট, তিন ওয়ানডে...
অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আশাবাদী আশরাফুল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা| তবে ঈদের পরই মাঠে নামতে হবে|...
গাজায় নতুন সঙ্কট: ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের ব...
এফএনএস বিদেশ : গাজা উপত্যকায় ১ লাখ ২৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি ইঁদুর ও পরজীবীজনিত ত্বকের রোগে আক্রান...
ভূমি থেকে ২৫০ মিটার উঁচুতে ভবন নির্মান করলো চীন
এফএনএস বিদেশ :আকাশচু¤^ী ভবন মানেই তো তা সোজা ওপরের দিকে উঠে যাবে, এটাই ¯^াভাবিক| কিন্তু চীন এবার ˆতর...