প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jan 2026, 11:27 PM
কুমিল্লায় 'শিশুর আনন্দ শিক্ষা ঘর' এ নবীন বরন অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
গতকাল ৪ জানুয়ারি রোববার সকালে নম:শূদ্রপাড়া ২য় মুরাদপুর এলাকায় শিশুদের জন্য ব্যতিক্রম এক শিক্ষা প্রতিষ্ঠান "শিশুর আনন্দ শিক্ষা ঘরে" নবীণ বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পরিচালক ও অধ্যক্ষ জহিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্কুলের পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ রফিকুল ইসলাম সোহেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী সাংবাদিক মোঃ মোসলেহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কমিটির পরিচালক আরিফুজ্জামান মিঠু, মো. নজরুল ইসলাম ও বিশ্বজিৎ চক্রবর্তী।
স্কুলের ভেতর প্রবেশ করলে মনে হয় গার্ডেন ক্যাম্পাস। কোমলমতি শিশুদের জন্য রয়েছে প্লে গ্রাউন্ড। ১ম,২য় শ্রেণির শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা ফুটবল মাঠ। পরিচালক রফিকুল ইসলাম সোহেল বলেন, শিশু শ্রেণির জন্য কোন সিলেবাস নেই, ইউরোপ, আমেরিকার মতো উন্নত দেশের মতো আধুনিক শিক্ষা পদ্ধতি চালু করেছি। অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় ইনশাআল্লাহ সফল হবো। কেক কাটা ও সকল শিক্ষার্থী ও অভিভাবকদের আপ্যায়ন মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...
কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...
০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...