প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jun 2025, 9:48 AM
দাউদকান্দিতে হ্রদরোগে নৈশ প্রহরীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি,দাউদকান্দি
কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র নৈশপ্রহরী ইসমাইল হোসেন (৩৫) নিজ বাসায় কাঁঠাল খাওয়ার পর হ্রদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার দিবাগত রাত আটটায় মারা গেছে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দিলরুবা ইয়াছমিন ইসমাইলকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্মকর্তা- কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কয়েকজন কর্মচারী নিহত ইসমাইলের লাশ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দেখার পর পর বিলাপ করতে থাকেন। ইসমাইল স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। বুধবার সকাল ১০টায় উপজেলার মুদাফর্দী মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে গ্রামের সামাজিক কবরস্থানের লাশ দাফন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ইসমাইল কাজের প্রতি খুব আন্তরিক ছিল। কখনো অসুস্থ হলে একদিনের বেশি ছুটি নেয়নি। বলতো স্যার কাজ করলে মন ভালো থাকে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...
কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...
০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...