প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jan 2026, 12:04 AM
আচরণবিধি লঙ্ঘন, কুমিল্লা-৯ আসনের বিএনপি প্রার্থীকে নোটিশ
অশোক বড়ুয়া
নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী মো. আবুল কালামকে কৈফিয়ৎ তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। কমিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ নাজমুল কবীর আগামী ২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় বুড়িচং সিভিল জজ আদালতে অবস্থিত অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য তাকে নির্দেশ দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি বেলা ২টায় কুমিল্লা-৯ আসনের বিএনপি প্রার্থী (ধানের শীষ প্রতীক) মো. আবুল কালাম লাকসাম পৌরসভার গাজীমুড়া কামিল মাদ্রাসায় শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীদের মাঠে দাঁড় করিয়ে নির্বাচনী প্রচারণা চালান। এ ঘটনাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে উল্লেখ করে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের কুমিল্লা-৯ আসনের প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট মো. বদিউল আলম নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে অভিযোগ দায়ের করেন।
এদিকে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের আওতাধীন ১৭টি উপজেলা, ৮টি পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা, সভা ও সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রায় সকল প্রার্থীই নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণায় ব্যস্ত রয়েছেন।
নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, আনসার, সেনাবাহিনী ও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে প্রতিটি নির্বাচনী আসনের আওতাধীন উপজেলায় দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন করে সহকারী জজ নিয়োগ দেওয়া হয়েছে। তারা নির্বাচনী আচরণবিধি প্রতিপালন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোবাইল কোর্ট ও স্ট্রাইকিং ফোর্স টহলরত থাকবে। নির্বাচনের চার দিন আগে অর্থাৎ ১২ ফেব্রুয়ারি থেকে নির্বাচন-পরবর্তী দুই দিন পর্যন্ত প্রতিটি উপজেলায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি প্রতিপালন পর্যবেক্ষণে নিয়োজিত থাকবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...
আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...
আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...
দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও এক...
চৌদ্দগ্রাম প্রতিনিধিচৌদ্দগ্রামের ইউনুস (৫৫) ও পাশ^বর্তী নাঙ্গলকোট উপজেলার নূর আলম (৪৫) দুই বন্ধু দীর...
৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা
এমরান হোসেন বাপ্পি, চৌদ্দগ্রামবিয়ের ১৬ বছরে পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির ঘরে জন্ম নিয়ে...
তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশা...
আয়েশা আক্তারকুমিল্লার দাউদকান্দিতে দ্বিতীয় পর্যায়ে ৫৮৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড...
নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্...