প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jan 2026, 12:06 AM
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৬ পরিবারকে ২ কোটি টাকার চেক বিতরণ
আয়েশা আক্তার
কুমিল্লা জেলায় সংঘটিত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা হিসেবে ২ কোটি টাকার চেক বিতরণ করেছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লা সার্কেলের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুঃ রেজা হাসান।
এ সময় জানানো হয়, কুমিল্লা জেলার মোট ৪৬টি পরিবারকে এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে ৩৬টি নিহত পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ৮০ লাখ টাকা এবং ১০টি আহত পরিবারকে মোট ২০ লাখ টাকা প্রদান করা হয়। সব মিলিয়ে নিহত ও আহত পরিবারের মাঝে মোট ২ কোটি টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিআরটিএর জেলা সহকারী পরিচালক মো. ফারুক আলম, মোটরযান পরিদর্শক মো. সাইফুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা লিটা কুমার দে, বিভাগীয় পরিচালক (চট্টগ্রাম) মো. মাসুদ আলম, পরিচালক (অডিট ও আইন), সদর কার্যালয় ঢাকা, কুমিল্লা হাইওয়ে রিজনের ডিআইজি মো. শাহিনুর আলম খান, মালিক সমিতির সভাপতি মো. কবির হোসেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব এবং এই আর্থিক সহায়তা তাদের দুঃখ-কষ্ট লাঘবে কিছুটা হলেও সহায়ক হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...
আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...
আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...
দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও এক...
চৌদ্দগ্রাম প্রতিনিধিচৌদ্দগ্রামের ইউনুস (৫৫) ও পাশ^বর্তী নাঙ্গলকোট উপজেলার নূর আলম (৪৫) দুই বন্ধু দীর...
৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা
এমরান হোসেন বাপ্পি, চৌদ্দগ্রামবিয়ের ১৬ বছরে পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির ঘরে জন্ম নিয়ে...
তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশা...
আয়েশা আক্তারকুমিল্লার দাউদকান্দিতে দ্বিতীয় পর্যায়ে ৫৮৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড...
নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্...