প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jan 2026, 12:06 AM
কুমিল্লা-৭ আসনে খালেদা জিয়ার ছবি নিয়ে বিপাকে স্বতন্ত্র প্রার্থী
সোহেল রানা, চান্দিনা
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লার চান্দিনায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা ওই নির্বাচনী কার্যালয় উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের বাড়েরা বাজার এলাকায় ‘কলস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলমের নির্বাচনী অফিসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএনপি’র প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার প্রদর্শনের প্রমাণ পাওয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময়ে সরকারি জায়গা দখল করে নির্বাচনী কার্যালয় স্থাপন করায় ভ্রাম্যমাণ আদালত কার্যালয়টি ভেঙে দেয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান, সরকারি জমি দখল করে নির্বাচনী কার্যালয় নির্মাণ করায় সংশ্লিষ্টদের একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করায় আইনানুগ ব্যবস্থা নিতে হয়।
তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেত্রীর ছবি সম্বলিত ব্যানার টানানো ছিল, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে প্রার্থীকে আর্থিক জরিমানা করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...
আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...
আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...
দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও এক...
চৌদ্দগ্রাম প্রতিনিধিচৌদ্দগ্রামের ইউনুস (৫৫) ও পাশ^বর্তী নাঙ্গলকোট উপজেলার নূর আলম (৪৫) দুই বন্ধু দীর...
৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা
এমরান হোসেন বাপ্পি, চৌদ্দগ্রামবিয়ের ১৬ বছরে পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির ঘরে জন্ম নিয়ে...
তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশা...
আয়েশা আক্তারকুমিল্লার দাউদকান্দিতে দ্বিতীয় পর্যায়ে ৫৮৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড...
নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্...