প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jan 2026, 12:21 AM
সৎ ও আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া ন্যায়ভিত্তিক বাংলাদেশ সম্ভব নয়—ড. মোবারক হোসাইন
কাজী খোরশেদ আলম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশে উচ্ছ্বাস ও ঐক্যের বার্তা দিয়েছেন দলটির সংসদ সদস্য প্রার্থী ড. মোবারক হোসাইন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শিদলাই ইউনিয়নের দারুল ইসলাম ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মোবারক হোসাইন বলেন “দেশ ও মানুষের কল্যাণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। রাজনীতি হতে হবে মানুষের অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যম।”
তিনি আরও বলেন, “বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। জনগণের ঐক্য ও ভালোবাসাই আমাদের শক্তি। দল-মত নির্বিশেষে সবাইকে একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে।” সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগরী দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ বলেন, “টেকসই গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সৎ নেতৃত্ব অপরিহার্য। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল বারী ও অধ্যাপক আব্দুল আউয়াল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম সরকার এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান। শিদলাই ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু কাউছার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও নৈতিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে সমাবেশটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...
আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...
আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...
দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও এক...
চৌদ্দগ্রাম প্রতিনিধিচৌদ্দগ্রামের ইউনুস (৫৫) ও পাশ^বর্তী নাঙ্গলকোট উপজেলার নূর আলম (৪৫) দুই বন্ধু দীর...
৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা
এমরান হোসেন বাপ্পি, চৌদ্দগ্রামবিয়ের ১৬ বছরে পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির ঘরে জন্ম নিয়ে...
তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশা...
আয়েশা আক্তারকুমিল্লার দাউদকান্দিতে দ্বিতীয় পর্যায়ে ৫৮৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড...
নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্...