প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jan 2026, 12:23 AM
দেশে না থেকেও আসামী হলেন ইংল্যান্ড প্রবাসী
নাজমুল করিম ফারুক, তিতাস
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি ও স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিতাসের ৪ জনকে আসামী করা হয়েছে। বিএনপি ও আওয়ামীলীগের স্থানীয় নেতাসহ প্রবাসে থেকেও আসামী হলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। মামলার তালিকা জনসম্মুখে প্রকাশ হওয়ার পর তা নিয়ে এলাকায় বির্তক ও সমালোচনার ঝড় উঠেছে।
বুধবার দিবাগত রাতে হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল হক জহর বাদী হয়ে ২১৫ জনকে আসামীকে করে হোমনা থানায় নির্বাচনে প্রচার কাজে বাঁধা, মারধরসহ গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে একটি মামলা করেন (মামলা নং-১২)। এর আগে গত ২২ জানুয়ারি বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত হোমনা সদরে বিএনপি ও স্বতন্ত্রপ্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২১৫ জন আসামীর মধ্যে ১৬ থেকে ১৯নং ক্রমিক পর্যন্ত তিতাসের চারজন আসামী করেছে। এদের মধ্যে উপজেলার জগতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন তবিল (৪০), যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিক মিয়া (৩৫), উপজেলা যুবলীগ নেতা মো. শফিক ভূঁইয়া (৩৫) ও উপজেলা আওয়ামীলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি ও ইংল্যান্ডে অবস্থানরত মো. আমিনুল ইসলাম ভূঁইয়া ইয়াছিন (৪৭) এর নাম রয়েছে।
জগতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন তবিল জানান, আমার বাড়ি তিতাসে, ঘটনা হোমনা থানায়। সেখানে আমাদের আসামী করা হয়েছে। যা খুবই ন্যাক্কারজনক। আওয়ামীলীগ সরকার পতনের পর উজিরাকান্দি বাজারে বিএনপি অফিস ভাঙচুর করেছিল তপন ভূঁইয়া। সেই মামলার বাদী হওয়ায় আমাকে আসামী করা হয়েছে। আরেকটি মামলার বাদী ছিল সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিক। তাকেও মামলায় জড়ানো হয়েছে।
এ বিষয়ে ইংল্যন্ডে অবস্থানরত মো. ইয়াছিন ভূঁইয়া মুঠোফোনে জানান, আমি গত বছরের ১৪ ডিসেম্বর বিদেশে চলে এসেছি। স্বতন্ত্রপ্রার্থী মতিন সাহেব একজন বিচক্ষণ লোক। সে জেনে শুনে এটা করা ঠিক হয়নি। মতিন সাহেবের অনুসারী তপন ভূঁইয়ার সাথে আমাদের পারিবারিক দ্বন্ধ রয়েছে। তাই প্রবাসে থাকা আমাকেও মামলায় জড়িয়েছে। আমি এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি।
মামলার বাদী হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল হক জহর জানান, বিভিন্নভাবে নাম সংগ্রহ করা হয়েছে। যাচাই বাছাই করা সম্ভব হয়নি। তবে যদি কোন প্রবাসী অথবা ঘটনার সাথে জড়িত না থেকেও আসামীয় হয়ে থাকলে তাদের নাম বাদ দেওয়ার ব্যবস্থা করা হবে। হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বাদী যে এজাহার দিয়ে আমরা সেই আলোকে মামলা নিয়েছি। তবে প্রবাসী কোন আসামী থাকলে সেটা বাদী বলতে পারবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...
আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্...
আয়েশা আক্তারকুমিল্লা-ঢাকা যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প...
দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও এক...
চৌদ্দগ্রাম প্রতিনিধিচৌদ্দগ্রামের ইউনুস (৫৫) ও পাশ^বর্তী নাঙ্গলকোট উপজেলার নূর আলম (৪৫) দুই বন্ধু দীর...
৭ হাসপাতাল ঘুরেও হামে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচানো গেলোনা
এমরান হোসেন বাপ্পি, চৌদ্দগ্রামবিয়ের ১৬ বছরে পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির ঘরে জন্ম নিয়ে...
তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-ড. খন্দকার মোশা...
আয়েশা আক্তারকুমিল্লার দাউদকান্দিতে দ্বিতীয় পর্যায়ে ৫৮৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড...
নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পূরণ...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্...