...
শিরোনাম
কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা ⁜ কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন ⁜ কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন ⁜ দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন ⁜ আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি ⁜ বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসামি গ্রেপ্তার ⁜ ২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরুড়ার ২০ শয্যা হাসপাতাল ⁜ নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি কার্যক্রম পরিদর্শনে কুসিক প্রশাসক টিপু ⁜ নাঙ্গলকোটে প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক,শিক্ষিকা, প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা ঘোষণা ⁜ শাপলা কাব অ্যাওয়ার্ডে প্রথমবার ব্রাহ্মণপাড়ার চার শিক্ষার্থী মনোনীত ⁜ তিতাসে তিনদিন ব্যাপি ভূমি সেবামেলার উদ্বোধন ⁜ দেবিদ্বারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ⁜ শাহপুর গ্রামে মাদকবিরোধী গণসচেতনতা সভা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ⁜ ব্রাহ্মণপাড়ায় তথ্যসেবা কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করতে উঠান বৈঠক অনুষ্ঠিত ⁜ ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নতুন কমিটি গঠন ⁜ মনোহরগঞ্জে ৩দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন ⁜ বাঞ্ছারামপুরে দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত ⁜ মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান তাজ ঢাকায় গ্রেফতার ⁜ চান্দিনায় আসামী গ্রেফতার সফলতায় পুরস্কৃত এসআই শিশির ঘোষ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Feb 2026, 11:01 AM

...
কুমিল্লাকে নিয়ে আমার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দিন-মনিরুল হক চৌধুরীর News Image

ভ্রাম্যমান প্রতিনিধি

কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বুধবার দিনব্যাপী গণসংযোগ, নির্বাচনী সমাবেশে ব্যস্ত সময় পাড় করেন। এসময় তিনি জনগনের জীবনযাত্রার মান বৃদ্ধিতে বিএনপির পরিকল্পনা সকলের মাঝে তুলে ধরেন। তিনি বলেন, আমাকে একটিবার নির্বাচিত করে পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দিন।  দিনব্যাপী এসব গণসংযোগ ও জনসভায় নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ সকল শ্রেণির মানুষের ঢল নামে।

রোববার (০১ ফেব্রুয়ারী) সকালে নগরীর নানুয়ারদিঘী, দিগম্বরীতলা, চকবাজার, গাংচর, মোগলটুলি, রাজগঞ্জে ধানের শীষের গণসংযোগ করেন মনিরুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীসহ নেতাকর্মীরা।

বিকেলে সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের ধনুয়াখলায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। সন্ধ্যায় উত্তর দুর্গাপুর ইউনিয়নের সাবেনগনগর এবং বাদ এশা নগরীর ছোটরা এলাকায় পৃথক জনসভায় বক্তব্য রাখেন।

গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমির, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সদস্য হাজী সিদ্দিকুর রহমান দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ভিপি আব্দুল্লাহসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমানের যেমন দেশ নিয়ে পরিকল্পনা রয়েছে, স্বপ্ন রয়েছে। ঠিক তেমনি কুমিল্লা নিয়ে আমার পরিকল্পনা রয়েছে। আগামীকাল টাউনহলে আমি সেই স্বপ্ন ও পরিকল্পনার কথা বলবো, আপনাদের দাওয়াত, আপনারা শুনতে আসবেন৷ আমি কুমিল্লা নিয়ে পরিকল্পনার কথা বই আকারে প্রকাশ করেছি। একটিবার আমাকে নির্বাচিত করে সে সকল পরিকল্পনা বাস্তবায়ন করার সুযোগ দিন।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে কুমিল্লা সিটি করপোরেশনকে সম্প্রসারিত করে উত্তরে পাঁচথুবী আমড়াতলী, দক্ষিণে বাঘমারা, পশ্চিমে ক্যান্টনমেন্ট আর পূর্বে সীমান্ত পর্যন্ত বর্ধিত করা হবে। এই মহানগরকে শ্রেষ্ঠ মহানগরে রূপান্তর করবো ইনশাআল্লাহ।

মনিরুল হক চৌধুরী বলেন, আমাকে একটি ভোট দিয়ে বিজয়ী করুন, আমি জীবন দিয়ে হলেও আপনাদের ঋণ শোধ করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে অতীতের ন্যায় আর কখনো অধিকার থেকে বঞ্চিত হতে হবে না

পড়াশোনার মান বৃদ্ধি নিয়ে তিনি বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া কলেজের শাখা বাড়াতে হবে। যাতে মানুষ তাদের অধীকার, তাদের সেবা ঘরে বসে গ্রহন করতে পারে।

নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের মা বোনেরা সারাজীবন পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছে অবহেলিয় হয়। তাদেরকে নিয়ে বিএনপি এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেক পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যাতে তারা তাদের প্রয়োজনে নিজের খুশিমত খরচ করতে পারে। আমরা আমাদের মা বোনেদেরকে এগিয়ে নিতে তাদের জন্য কর্মক্ষেত্র বৃদ্ধি করা হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা
কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা

কুমিল্লায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও প্রচার-প্রচারণা জোরদার করার লক্ষ্যে জেলা...

কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন
কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন

আয়েশা আক্তার।। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’। এ মূল স্লো...

কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,সদর দক্ষিণকুমিল্লায় তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমিসেবা ম...

দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকপ্রযুক্তিনির্ভর ভূমি সেবা জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও দ্রুত পৌঁছে দিতে কুমিল্লার দ...

আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি
আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি

কাজী খোরশেদ আলম“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে...

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসামি গ্রেপ্তার
বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসা...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক ব্যবসার ভাগ–বাটোয়ারা নিয়ে এনামুল হক শিশির ওরফে মাহী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা
➤ কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন
➤ কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
➤ দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
➤ আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি
➤ বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসামি গ্রেপ্তার
➤ ২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরুড়ার ২০ শয্যা হাসপাতাল
➤ নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি কার্যক্রম পরিদর্শনে কুসিক প্রশাসক টিপু
➤ নাঙ্গলকোটে প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক,শিক্ষিকা, প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা ঘোষণা
➤ শাপলা কাব অ্যাওয়ার্ডে প্রথমবার ব্রাহ্মণপাড়ার চার শিক্ষার্থী মনোনীত
➤ তিতাসে তিনদিন ব্যাপি ভূমি সেবামেলার উদ্বোধন
➤ দেবিদ্বারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
➤ শাহপুর গ্রামে মাদকবিরোধী গণসচেতনতা সভা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
➤ ব্রাহ্মণপাড়ায় তথ্যসেবা কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করতে উঠান বৈঠক অনুষ্ঠিত
➤ ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নতুন কমিটি গঠন
➤ মনোহরগঞ্জে ৩দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন
➤ বাঞ্ছারামপুরে দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত
➤ মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান তাজ ঢাকায় গ্রেফতার
➤ চান্দিনায় আসামী গ্রেফতার সফলতায় পুরস্কৃত এসআই শিশির ঘোষ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir