প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Feb 2026, 12:02 AM
লালমাইয়ে ভোট গ্রহণকারী অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর দায়িত্বশীল কর্মকর্তা প্রিসাইডিং অফিসার ও ভোটগ্রহণকারী সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোমবার ২ ফেব্রুয়ারি লালমাই উপজেলার বাগমারা উচ্চ বালিকা বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ঢাকা নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার উন্মে তাহমিনা মিতু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলার রিটার্নিং অফিসার ও কুমিল্লা জেলা প্রশাসক মুঃ রেজা হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা, লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নুরুজ্জামান। প্রশিক্ষণে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন। লালমাই উপজেলার ৫৫ টি ভোটকেন্দ্রের বিপরীতে প্রশিক্ষণ কর্মশালায় ৬০ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৩৪০ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৬৮০ জন পোলিং কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন লালমাই উপজেলা নির্বাচন অফিসার কাজী মোঃ আক্তার হোসেন। এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর প্রিসাইডিং অফিসার ও গ্রহণকারী সহকারী প্রিসাইডিং, পোলিং অফিসারগন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা
কুমিল্লায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও প্রচার-প্রচারণা জোরদার করার লক্ষ্যে জেলা...
কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন
আয়েশা আক্তার।। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’। এ মূল স্লো...
কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক,সদর দক্ষিণকুমিল্লায় তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমিসেবা ম...
দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকপ্রযুক্তিনির্ভর ভূমি সেবা জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও দ্রুত পৌঁছে দিতে কুমিল্লার দ...
আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি
কাজী খোরশেদ আলম“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে...
বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক ব্যবসার ভাগ–বাটোয়ারা নিয়ে এনামুল হক শিশির ওরফে মাহী...