প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jun 2025, 6:09 AM
চান্দিনায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার দোল্লাই নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন- শিক্ষার্থীরা পড়ালেখা থেকে পিছিয়ে পড়ার অন্যতম কারণ স্মার্ট ফোন। আপনার সন্তান যেন রাত জেগে বা সময়-অসময়ে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত না থাকে সেদিকে নজর দিতে হবে। সোস্যাল মিডিয়া থেকে যেসব শিক্ষার্থীরা যতদূরে থাকবে তার পড়ালেখার মান ততবৃদ্ধি পাবে।
শিক্ষকদের হেনস্তা সম্পর্কে তিনি আরও বলেন- ৫ আগস্টের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘মব’ সৃষ্টি করে অনেক শিক্ষকদের হেনস্তা করা হয়েছে। এসব ‘মব’ সৃষ্টিকে আমার দল ও নেতা-কর্মীরা কেউ সমর্থন করে না। কেউ যদি অপরাধী হয় তাহলে দেশের প্রচলিত আইনে তার বিচার হবে।
বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি আবু নাছের মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান।
শিক্ষক আলী আহম্মদ ও সুমন চন্দ্র দে এর যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান, প্রধান শিক্ষক রৌশন আরা আক্তার, শিক্ষক ওমর ফারুক, অভিভাবক রাহাতুজ্জামান পাটোয়ারি, শিক্ষার্থী কাজী নূসরাত জাহান, সুমাইয়া সুলতানা প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...
কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...
০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...