প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Mar 2026, 12:46 AM
গভীর রাতে বিজিবিকে সঙ্গে নিয়ে সীমান্তে এমপি জসিমের অভিযান, তিন মোটরসাইকেল আটক
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে গভীর রাতে সীমান্ত এলাকায় সরেজমিনে তদারকি করেছেন। এ অভিযানের প্রায় ২ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়।
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাতে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি ভারতীয় সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন তিনি।
ওই ভিডিওতে দেখা যায় ও প্রত্যক্ষদর্শীরা জানান, লুঙ্গি, গেঞ্জি ও মাথায় ক্যাপ পরে অভিযানে অংশ নেন সাংসদ জসিম উদ্দিন। এ সময় আশাবাড়ি ঈদগাহ মাঠ এলাকা থেকে সন্দেহজনক নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। পরে সেগুলো পুলিশ হেফাজতে নেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি তাঁর নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে মাদক ব্যবসায়ী, সেবনকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে জসিম উদ্দিন জসিম বলেন, মাদকের কড়ালগ্রাসে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমার নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। এলাকায় যেসব মাদকসেবী ও কারবারি রয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে আমি নিজেই মাঠে কাজ করছি। আমার একটাই কথা—নির্বাচনী এলাকায় মাদকের বিরুদ্ধে সবাইকে জিরো টলারেন্স নীতিতে থাকতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...
কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...
০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...