প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Mar 2026, 9:12 PM
কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ
এফএনএস বিদেশ
কুয়েত উপকূলের পানিতে একটি তেলবাহী ট্যাংকারে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এতে সাগরে তেল ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও। কুয়েত সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। গতকাল বৃহস্পতিবার সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্র-ইরান-ইসরাইল যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। ইরানের এলিট রেভল্যুশনারি গার্ডস জানিয়েছে, তারা হরমুজ প্রণালীর ওপর ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছে। উপসাগরে প্রবেশের এই পথ জ্বালানি পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। নোঙর করা একটি ট্যাংকারের ক্যাপ্টেনের উদ্ধৃতি দিয়ে ইউকেএমটিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, জাহাজের বাম পাশে বড় বিস্ফোরণের শব্দ ও দৃশ্য দেখা গেছে। এরপর একটি ছোট নৌযানকে ঘটনাস্থল থেকে সরে যেতে দেখা যায়। উপসাগরীয় দেশটির মুবারক আল-কাবির এলাকার কাছে ঘটনাটি ঘটেছে। সংস্থাটি আরও জানায়, একটি কার্গো ট্যাংক থেকে সাগরের পানিতে তেল ছড়িয়ে পড়ছে। এতে পরিবেশগত প্রভাব পড়তে পারে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিস্ফোরণটি কুয়েতের আঞ্চলিক জলসীমার বাইরে ঘটেছে। মুবারক আল-কাবির বন্দর থেকে অন্তত ৬০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। বিশ্বের অন্যতম বৃহৎ তেল ট্যাংকার বহর পরিচালনাকারী চীনের শিপিং কোম্পানি কসকো জানায়, বুধবার থেকে তারা কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোতে যাওয়া-আসার সেবা স্থগিত করছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...
কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...
০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...