প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 5 Mar 2026, 9:14 PM
পাকিস্তান সিরিজেও ফেরা হচ্ছে না সাকিবের
সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে দোলাচল চলছে অনেকদিন ধরে। সাম্প্রতিক সময়ে সেই আলোচনা জোরালো হওয়ার পর পাকিস্তান সিরিজ দিয়ে স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। তবে আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশের জার্সি গায়ে তোলা হচ্ছে না সাকিবের। অর্থাৎ, সাকিব ও তার ভক্তদের অপেক্ষা আরও বাড়ছে। মূলত লম্বা সময় দলের বাইরে থাকার পাশাপাশি অন্যদের সঙ্গে অনুশীলন ছাড়া হুট করে সাকিবকে স্কোয়াডে যুক্ত করার যৌক্তিকতা নিয়ে কথা উঠেছে। সে কারণে আসন্ন সিরিজের জন্য বিসিবির কাছে নির্বাচকদের দেওয়া স্বোয়াডে নাম নেই সাবেক এই অধিনায়কের। এ ছাড়া তার মামলার ব্যাপারেও কোনো অগ্রগতি না থাকায় দেশে ফেরেননি সাকিব। গত বুধবার কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমে সাকিবকে নিয়ে প্রশ্নের জবাব দেন বিসিবি পরিচালক আসিফ আকবর। তিনি বলেন, ‘সাকিবের (মামলার বিষয়ে) কাজ চলছে। বিসিবির তরফ থেকে জিনিসটা চলে গেছে মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় কাজ করছে, সঙ্গে আমাদের লিগ্যাল টিমও আছে।’ তবে দ্রুততম সময়ের মাঝে সাকিবকে দলে দেখার ব্যাপারেও আশাবাদী আসিফ, ‘সাকিবের যে আইনগত বিষয়গুলো নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল, সেগুলোর জন্য মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে। আমরা খুব আশাবাদী দ্রুততম সময়ের মধ্যে সাকিবকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পারব। আপনার মতো, সাকিবিয়ানদের মতো, সারা বাংলাদেশের মতো আমরাও অপেক্ষা করছি।’ প্রসঙ্গত, আগামী ১১ মার্চ থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। প্রতিটি ম্যাচের ভেন্যু ও সময় (দুপুর সোয়া ২টায় শুরু) একই। এখনও আসন্ন সিরিজের স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...
কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...
০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...