প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 31 Mar 2026, 12:12 AM
লিগ আয়োজন করতে বিসিবিকে কোয়াবের চিঠি
এফএনএস স্পোর্টস: দেশের ঘরোয়া ক্রিকেট দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকায় উদ্বেগ ও হতাশা বাড়ছে ক্রিকেটারদের মধ্যে। এই পরিস্থিতিতে দ্রুত লিগ চালুর দাবি জানিয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ কোয়াব চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-কে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল-এর কাছে পাঠানো ওই চিঠিতে ঘরোয়া ক্রিকেট দ্রুত মাঠে গড়ানোর আহ্বান জানানো হয়েছে। রোববার পাঠানো এই চিঠিতে কোয়াব জানিয়েছে, মৌসুমের শেষ পর্যায়ে এসেও ঢাকার লিগ ক্রিকেটে অচলাবস্থা বিরাজ করছে। তৃতীয় বিভাগ লিগ শুরুর কোনো প্রস্তুতি নেই, দ্বিতীয় বিভাগে অনেক ক্লাব অংশ নেয়নি, আর ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন নিয়েও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সব মিলিয়ে পরিস্থিতিকে ‘চরম হতাশাজনক’ বলে উল্লেখ করেছে সংগঠনটি। এই অচলাবস্থার পেছনে রয়েছে বিসিবি ও ক্লাব কর্তাদের মধ্যে মতবিরোধ। তৎকালীন সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে বিসিবির সর্বশেষ নির্বাচন বয়কট করে কয়েকটি ক্লাব। পরবর্তীতে নতুন বোর্ডের অধীনেও তারা ঘরোয়া ক্রিকেটে অংশ না নেওয়ার অবস্থানে থাকে। ফলে এখনো মাঠে গড়ায়নি কোনো লিগ। চিঠিতে ক্রিকেটারদের দুরবস্থার কথাও তুলে ধরা হয়েছে। কোয়াব বলেছে, “লিগ নিয়ে অনিশ্চয়তায় ক্রিকেটাররা ভীষণ দুর্ভাবনায় আছে। অনেকেই অসহায় হয়ে লিগ শুরুর অপেক্ষায় আছেন। জীবিকার প্রধান উৎস বন্ধ থাকায় পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন অনেকে, আর্থিক সংকটে মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ছেন।” এ বিষয়ে বিসিবি সভাপতি দেশে ফেরার পর কোয়াবের প্রতিনিধি শামসুর রহমান শুভ মিরপুরে গিয়ে চিঠিটি তুলে দেন। একই চিঠি পাঠানো হয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস-এর কাছেও। কোয়াবের প্রত্যাশা, ঢাকার ক্রিকেটের অভিভাবক হিসেবে বিসিবি দ্রুত সব জটিলতার সমাধান করে লিগগুলো চালু করবে। এতে করে দীর্ঘদিন অপেক্ষায় থাকা ক্রিকেটাররা আবার মাঠে ফিরতে পারবেন এবং স্বাভাবিক ছন্দে ফিরে আসবে দেশের ঘরোয়া ক্রিকেট।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা
কুমিল্লায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও প্রচার-প্রচারণা জোরদার করার লক্ষ্যে জেলা...
কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন
আয়েশা আক্তার।। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’। এ মূল স্লো...
কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক,সদর দক্ষিণকুমিল্লায় তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমিসেবা ম...
দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকপ্রযুক্তিনির্ভর ভূমি সেবা জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও দ্রুত পৌঁছে দিতে কুমিল্লার দ...
আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি
কাজী খোরশেদ আলম“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে...
বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক ব্যবসার ভাগ–বাটোয়ারা নিয়ে এনামুল হক শিশির ওরফে মাহী...