...
শিরোনাম
কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা ⁜ কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন ⁜ কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন ⁜ দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন ⁜ আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি ⁜ বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসামি গ্রেপ্তার ⁜ ২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরুড়ার ২০ শয্যা হাসপাতাল ⁜ নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি কার্যক্রম পরিদর্শনে কুসিক প্রশাসক টিপু ⁜ নাঙ্গলকোটে প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক,শিক্ষিকা, প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা ঘোষণা ⁜ শাপলা কাব অ্যাওয়ার্ডে প্রথমবার ব্রাহ্মণপাড়ার চার শিক্ষার্থী মনোনীত ⁜ তিতাসে তিনদিন ব্যাপি ভূমি সেবামেলার উদ্বোধন ⁜ দেবিদ্বারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ⁜ শাহপুর গ্রামে মাদকবিরোধী গণসচেতনতা সভা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ⁜ ব্রাহ্মণপাড়ায় তথ্যসেবা কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করতে উঠান বৈঠক অনুষ্ঠিত ⁜ ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নতুন কমিটি গঠন ⁜ মনোহরগঞ্জে ৩দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন ⁜ বাঞ্ছারামপুরে দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত ⁜ মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান তাজ ঢাকায় গ্রেফতার ⁜ চান্দিনায় আসামী গ্রেফতার সফলতায় পুরস্কৃত এসআই শিশির ঘোষ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Apr 2026, 12:02 AM

...
কুমিল্লায় বৃদ্ধ বাবাকে হত্যাচেষ্টা, বোনের সম্পত্তি দখলের অপচেষ্টার অভিযোগ News Image

নিজস্ব প্রতিনিধি 

কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানা এলাকায় শ্বশুর-শাশুড়ির ওপর অমানবিক নির্যাতন এবং স্ত্রীসহ পরিবারের সদস্যদের জিম্মি করে হত্যার হুমকির গুরুতর অভিযোগ উঠেছে মনির হোসেন  নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মাহাবুব (৩৭) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর দক্ষিণ উপজেলার সুবর্ণপুর এলাকার বাসিন্দা মাহাবুবের স্ত্রী লিজা আক্তারের পারিবারিক বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযুক্ত মনির হোসেন (৩০) বিদেশে অবস্থানকালে তাঁর স্ত্রী হাবিবা আক্তার শ্বশুর-শাশুড়ির ভরণপোষণ না দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ রয়েছে। পরে মাহাবুব ও তার স্ত্রী মানবিক দৃষ্টিকোণ থেকে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির দায়িত্ব নিয়ে তাদের লালন-পালন করে আসছিলেন।

পরবর্তীতে লিজা আক্তারের পিতা সুলতান আহাম্মদ কৃতজ্ঞতাবশত তার সম্পত্তি মেয়ের নামে দানপত্র করে দেন। অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সম্প্রতি দেশে ফিরে মনির হোসেন তার বাবা-মায়ের ওপর পুনরায় নির্যাতন শুরু করেন।

গত ২৫ মার্চ ২০২৬, সকাল সাড়ে ১০টার দিকে বি-বাড়িয়া এলাকায় সুলতান আহাম্মাদের বসতবাড়িতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় লিজা আক্তার তার বাবা-মাকে দেখতে গেলে মনির হোসেন ও তার স্ত্রী হাবিবা আক্তার তাকে, তার বাবা ও মাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে অভিযুক্তরা ভুক্তভোগীদের ঘরের ভেতরে আটকে রেখে ধারালো দা হাতে দরজার সামনে অবস্থান নেয়। খবর পেয়ে মাহাবুব ঘটনাস্থলে পৌঁছালে তাকেও আক্রমণের চেষ্টা করা হয়।

এসময় সম্পত্তি তাদের নামে লিখে না দিলে ঘরে আগুন দিয়ে সবাইকে পুড়িয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

এদিকে, অভিযুক্ত মনির হোসেনের বাবা বলেন , তার ছেলে দীর্ঘদিন ধরে তাকে মারধর করে আসছে এবং তাকে ‘পাগল’ আখ্যা দিয়ে মিথ্যা অভিযোগ সাজিয়ে সমাজে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। এমনকি তাকে হত্যারও চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, এসবের পেছনে মূল উদ্দেশ্য হলো মেয়ের  থাকা জমি দখল করা।

এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, “প্রায়ই ওই বাড়িতে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। আমরা কয়েকবার চিৎকার-চেঁচামেচি শুনেছি। বিষয়টি খুবই উদ্বেগজনক।

আরেকজন স্থানীয় বলেন, “বৃদ্ধ মা-বাবার সঙ্গে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক, যেন আর কোনো বাবাকে এভাবে বৃদ্ধ বয়সে হেনস্তা ও অসহায় হতে না হয়।

এ বিষয়ে অভিযুক্ত মনির হোসেন মুঠোফোনে ঘটনার কিছুটা সত্যতা স্বীকার করেন। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তারা যেকোনো সময় আবার হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা
কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা

কুমিল্লায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও প্রচার-প্রচারণা জোরদার করার লক্ষ্যে জেলা...

কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন
কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন

আয়েশা আক্তার।। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’। এ মূল স্লো...

কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,সদর দক্ষিণকুমিল্লায় তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমিসেবা ম...

দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকপ্রযুক্তিনির্ভর ভূমি সেবা জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও দ্রুত পৌঁছে দিতে কুমিল্লার দ...

আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি
আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি

কাজী খোরশেদ আলম“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে...

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসামি গ্রেপ্তার
বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসা...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক ব্যবসার ভাগ–বাটোয়ারা নিয়ে এনামুল হক শিশির ওরফে মাহী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় গ্রাম আদালতের প্রচার-প্রচারণা জোরদারে অংশীজন সভা
➤ কুমিল্লায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-উদ্বোধন
➤ কুমিল্লা সদর দক্ষিণে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
➤ দাউদকান্দিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
➤ আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো- জসিম উদ্দিন এমপি
➤ বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা; প্রধান আসামি গ্রেপ্তার
➤ ২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরুড়ার ২০ শয্যা হাসপাতাল
➤ নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি কার্যক্রম পরিদর্শনে কুসিক প্রশাসক টিপু
➤ নাঙ্গলকোটে প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক,শিক্ষিকা, প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা ঘোষণা
➤ শাপলা কাব অ্যাওয়ার্ডে প্রথমবার ব্রাহ্মণপাড়ার চার শিক্ষার্থী মনোনীত
➤ তিতাসে তিনদিন ব্যাপি ভূমি সেবামেলার উদ্বোধন
➤ দেবিদ্বারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
➤ শাহপুর গ্রামে মাদকবিরোধী গণসচেতনতা সভা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
➤ ব্রাহ্মণপাড়ায় তথ্যসেবা কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করতে উঠান বৈঠক অনুষ্ঠিত
➤ ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নতুন কমিটি গঠন
➤ মনোহরগঞ্জে ৩দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন
➤ বাঞ্ছারামপুরে দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত
➤ মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান তাজ ঢাকায় গ্রেফতার
➤ চান্দিনায় আসামী গ্রেফতার সফলতায় পুরস্কৃত এসআই শিশির ঘোষ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir