প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Apr 2026, 8:21 AM
নাঙ্গলকোটে যুবকের ছুরিকাঘাতে ব্যাংকে কর্মকর্তা আহত
কুমিল্লার নাঙ্গলকোটে যুবকের ছুরিকাঘাতে ব্যাংক এশিয়ার এক নারী কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার বক্সগঞ্জ বাজারের ব্যাংক এশিয়ার একটি এজেন্ট কার্যালয়ে। আহত নারী কর্মকর্তার নাম রাশেদা আক্তার লাকী আক্তার। তিনি উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বাতাবাড়ীয়া গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী। এলাকাবাসী ধারালো চোরাসহ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
জানা যায়, সোমবার দুপুরে উপজেলার বক্সগঞ্জ বাজারে স্থাপিত ব্যাংক এশিয়ার এজেন্ট কার্যালয়ে রাশেদা একাকি দুপুরের আহার সেরে নিজ টেবিলে কাজ করতে পেছন থেকে সামনে আসছিলেন। এসময় পূর্ব থেতে ওঁৎ পেতে থাকা আশরাফুল ইসলাম নামক এক যুবক ব্যাংকের ভেতরে তাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে। লাকীর আত্মচিৎকারে পাশ্ববর্তী লোকজন এসে একটি ধারালো চোরাসহ আশরাফুলকে আটক করে। গুরুতর আহত অবস্থায় লাকীকে উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে আবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
ছুরিকাঘাতকারী যুবকের নাম আশ্রাফুল ইসলাম। তার বাড়ী বগুড়া জেলায়। সে উপজেলার একই ইউনিয়নের মন্নারা বাজারে আশরাফুল ফার্ণিচার মার্ট দোকানের মালিক।
ব্যাংকের মালিক আবদুল আলী সুমন জানান, থানা পুলিশকে সি সি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে দেওয়া হয়েছে। নারী কর্মকর্তার পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে । পাশাপাশি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...
কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...
০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...