প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Apr 2026, 12:08 AM
বুড়িচংয়ে ময়নামতি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর এলাকায় দীর্ঘ ৩০ বছর ধরে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ রাস্তা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। রাস্তায় অবৈধ ঘর নির্মাণকারী ও মিথ্যা সংবাদ সম্মেলনকারী শরীফ এবংবিএনপি নেতা শাখাওয়াতের মিথ্যা মামলার প্রতিবাদে গতকাল ২৩ এপ্রিল এক সংবাদ সম্মেলন স্থানীয় হোটেলে ময়নামতি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। স্থানীয়দের দাবী- এই রাস্তা টি এতদিন তাদের চলাচলের অন্যতম প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু সম্প্রতি কিছু প্রভাবশালী মহল হঠাৎ করে রাস্তাটি বন্ধ করে দেয়, যার ফলে এলাকায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।এটি একটি আবাসিক এলাকা, যেখানে রয়েছে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা। সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থী, মুসল্লি ও সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভুক্তভোগীরা জানান, দীর্ঘ ৩০ বছর ধরে ব্যবহৃত এই পথটি হঠাৎ বন্ধ করে দেওয়ায় তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।
তারা দ্রুত সড়কটি পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।এ সময় উপস্থিত ছিলেন এ
ময়নামতি ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যক্ষ ংমুহম্মদ সালাউদ্দিন, কুমিল্লা মহানগর আরাফাত রহমান কুকু পরিষদের সহ-সভাপতি সৈয়দ মো. আবুল বাশার,অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল খালেক, মোহাম্মদ দাবিউল হক,জাহাঙ্গীর আলম, আনিসুল হক, সুমন সহ এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ। অধ্যক্ষ মুহম্মদ সালাউদ্দিন বলেন,“এই সড়কটি জনগণের সম্পদ—এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। এখানে চাঁদা দাবির কারণে সরকারি রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি, যা৷ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। শরিফ নামে এক ব্যক্তি, যিনি নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন, তার বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি পূর্বে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন, আর এখন বিএনপির নাম ব্যবহার করে এমন অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই—এ ধরনের কোনো কার্যক্রম বিএনপির আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দল কখনোই জনভোগান্তি সৃষ্টি বা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। ময়নামতি ইউনিয়নের বিভিন্ন স্থানে যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে তা অবশ্যই তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।স্থানীয়দের প্রত্যাশা— মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...
কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...
০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...