প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jul 2025, 12:06 PM
মুরাদনগরে ট্রিপল মার্ডারের ঘটনায় চেয়ারম্যান পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে আ’লীগ নেতাদের দৌড়ঝাঁপ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মুরাদনগরের আকুবপুর ইউনিয়নের কড়ুইরাঁড়িতে ট্রিপল মার্ডারের ঘটনায় হওয়া মামলার আসামি স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহসহ বেশ কয়েকজন মেম্বার। দেশব্যাপী ভাইরাল এ নৃশংস ঘটনার নির্দেশদাতা হিসেবে ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ পলাতক রয়েছেন। আকুবপুর ইউনিয়নের কার্যক্রম চলমান রাখতে নির্ভেজাল ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত নয় এমন কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চান ইউনিয়নবাসী।
তবে জনগণের প্রত্যাশা উপেক্ষা করে আকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দুলাল মেম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে বিভিন্ন জায়গায় তদবির করছেন। আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ সহচর দুলাল মেম্বার, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মাহবুব ইমরান বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল কাশেম মিয়া মেম্বারসহ স্থানীয় আওয়ামী লীগ তাদের দলীয় কাউকে চেয়ারম্যান বানাতে নানান ষড়যন্ত্র করে যাচ্ছে।
ইউনিয়ন আওয়ামী লীগের পদদারী নেতা এবং বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে বিএনপি জামায়াতসহ সাধারণ মানুষদের উপর নির্যাতনকারী এবং সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাকারী আওয়ামী লীগ নেতা দুলাল মেম্বার, বাবু মেম্বার, কাশেম মেম্বারদের কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করলে আকুবপুর ইউনিয়নে ফের অরাজকতা সৃষ্টি হতে পারে বলে আশন্কা করছেন স্থানীয় জনগন।
আকুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম সরকার বলেন- ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাউকে যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা না হয়। আমরা চাই ফ্যাসিবাদের সাথে কোনভাবেই সম্পৃক্ত নয় এমন কেউ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোক।
আকুবপুর ইউনিয়নের ৭.৮.৯ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার পারুল আক্তার বলেন, আওয়ামী লীগের কারনে এত বিশৃঙ্খলা সেই আওয়ামী লীগের কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে আকুবপুর ইউনিয়নে আর বিশৃঙ্খলা করার সুযোগ দিয়েন না। বিএনপির সালাহ উদ্দিন সাহেব ৪ বারের মেম্বার ওনি সিনিয়র মেম্বার হিসেবে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হোক। এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান বলেন- বর্তমান চেয়ারম্যান পলাতক আছে কি না জানি না। চার্জশিটে নাম আসলে বরখাস্ত হবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...
কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...
০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...