প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jul 2025, 4:40 PM
কুমিল্লায় জুলাই আন্দোলনে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা ৪ মামলায় গ্রেপ্তার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু হানিফ। শনিবার সকাল ১১ টার দিকে নগরীর কোটবাড়ি রোডের চাঙ্গনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা আবু হানিফ দলটির মহানগর শাখার ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি। তিনি নগরীর কোটবাড়ি এলাকার রামপুর গ্রামের আব্দুল হালিমের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দলের লোকজন নিয়ে আবু হানিফ কোটবাড়ি বিশ্বরোড এলাকায় সব আন্দোলন সংগ্রামে হামলায় জড়িত ছিলেন। মামলার আসামি হয়েও এলাকায় ঘুরে বেড়াতেন। গোপন সুত্রে খবর পেয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীলিপ কুমার মজুমদারের নেতৃত্বের পুলিশ তাকে গ্রেপ্তার করে। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, গ্রেপ্তার আবু হানিফের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় ৩টি এবং কোতয়ালী মডেল থানায় একটি মামলা রয়েছে। তার ৭ দিনের রিমান্ড আবেদন করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...
কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...
০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...