প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Sep 2025, 8:22 AM
দেবিদ্বারে আখের বাম্পার ফলন: কয়েকগুণ লাভ হওয়ায় কৃষকের মুখে হাঁসি
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আখের বাম্পার ফলন হয়েছে এ বছর। বাজারে ব্যাপক চাহিদা থাকায়
দামও পাচ্ছেন চাষীরা। আখ চাষে উৎপাদন ব্যায় উঠিয়ে আরো দুই-তিনগুণ লাভ হওয়ায় চাষীদের মুখে
হাঁসি ফুঠে উঠেছে। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে আখ যাওয়ায়
আখ চাষে আগ্রহী হয়ে উঠছে এখানকার কৃষকরা। ফলে আগামী মৌসুমে আরও বেশি আখ
চাষ হতে পারে এ উপজেলায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গোমতী নদীর পাড় ঘেঁষে উপজেলার চরবাকর-ভিরাল্লার আখের মাঠে
ভিন্ন এক পরিবেশ বিরাজ করছে। বিকাল হলেই পরিবার-পরিজন নিয়ে মানুষের ঢল নামে নদীর কোল
ঘেঁষে চাষ হওয়া ওই আখের মাঠে। আখের মাঠে ছবি তোলা এবং জমি থেকে আখ কেটে খাওয়ার
সাথে ঘুরাঘুরিতে ভিন্নধর্মী আনন্দের সৃষ্টি হচ্ছে। কষ্ট এবং ঘামের বিনিময়ে চাষ হওয়া
আখের জমিতে উৎসুক মানুষের উপস্থিতিতে কৃষকদের মাঝেও আনন্দ ফুটে উঠছে। পাশাপাশি
কৃষকরা এখন খুব ব্যস্ত সময় পাড় করতে দেখা যায়। তারা একদিকে আখ কাটা ও অন্যদিকে নতুন
বীজতলা তৈরি এবং চারা রোপণ করে ব্যস্ত সময় পাড় করছে।
দেবিদ্বার উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৩৫ হেক্টর
জমিতে রং বিলাশ, শংকর, ২০৮ ও সিও-২০৮ জাতের আখ চাষ হয়েছে। কৃষকরা আখকে লাভজনক ফসল
হিসেবে দেখছেন। উপজেলার বড়আলমপুর, বারেরাচর, ভিরাল্লা, চরবাকর, বারুর, রাজামেহার,
এলাহাবাদ ও ধামতী সহ বিভিন্ন এলাকায় ব্যাপক আখ চাষ হয়েছে।
উপজেলার ভিরাল্লা গ্রামের আখ চাষী জামাল খান বলেন, আখ চাষ খুবই লাভজনক হওয়ায় গত ছয়
বছর ধরে আমি আখ চাষ করে আসছি। এ বছর আবহাওয়া ভালো থাকায় অনেক ভালো ফলন হয়েছে।
প্রতি বিঘায় আমরা প্রায় ২ থেকে আড়াই লক্ষ টাকা বিক্রি করতে পারছি। আমাদের ব্যয় হয়েছে
৪০ থেকে ৫০ হাজার টাকা। এই আখ চাষের পাশাপাশি আমরা আলু, মরিচ, মূলা চাষ করতে পারি।
আখের সাথে অন্য ফসল চাষ করতে পাড়ায় এবং বেশি লাভভান হওয়ায় কৃষকরা আগ্রহী হয়ে উঠছে।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় বলেন, এ বছর দেবিদ্বারে
আখ চাষে কৃষকরা আশানুরূপ ফলন পেয়েছেন। একই সঙ্গে বাজারে ভালো দামও পাচ্ছেন তারা। আখ
একটি লাভজনক ফসল, যা থেকে কৃষকরা যেমন ভালো আয় করছেন, তেমনি অনেকে ধান ও সবজির
পাশাপাশি আন্তঃফসল হিসেবেও এটি চাষ করছেন। আমরা কৃষকদের আধুনিক প্রযুক্তি ও পরামর্শ
দিয়ে সহায়তা করছি। আগামী মৌসুমে আরও বেশি জমিতে আখ চাষ হতে পারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শিক্ষা-গবেষণায় বাস্তবমুখী জ্ঞানচর্চার তাগিদ কুবি উপাচার্যের
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মানসম্মত শিক্ষা ও গবেষণা’ শীর্ষ...
হোমনায় উচ্ছেদের পর ফের সড়ক দখল ভোগান্তিতে পথচারীরা
মো. আবুল বাসার সরকার কুমিল্লার হোমনা পৌরসভার বিভিন্ন সড়ক ও ফুটপাত দ...
প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ড...
ব্রাহ্মণপাড়ায় সালিশে নারীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যান বললেন-...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন...
হোমনায় ৭ বছরের শিশুর উলঙ্গ লাশ উদ্ধার
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় আয়েশা বেগম (৭) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায়...
২৩ মামলার আসামী মাদক সম্রাট কসাই রুবেল ফের গ্রেফতার
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শ...