প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 12 Mar 2026, 9:25 PM
প্রকাশ্যে এলো রাক্ষসের অফিশিয়াল পোস্টার
আসছে ঈদকে সামনে রেখে ঢালিউডে বইছে নতুন নতুন সিনেমার হাওয়া! সেই তালিকায় রয়েছে সিয়াম আহমেদের সিনেমা ‘রাক্ষস’। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রকাশ করা হলো এর অফিশিয়াল পোস্টার। পোস্টারটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। মেহেদী হাসান হৃদয় নির্মিত এই সিনেমার পোষ্টার প্রকাশ হতেই দর্শকদের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পোস্টারে সিয়াম আহমেদকে এক বিধ্বংসী ও রক্তমাখা অবয়বে দেখা গেছে। যা এখন ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। পোস্টারে দেখা যায় সিয়াম আহমেদ একটি চেয়ারের ওপর বসে আছেন। তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নিথর দেহ ও ছোপ ছোপ রক্ত। হাতে মুখে রক্ত, আরেক হাতে চাপাতি। মুখে জ্বলন্ত সিগারেট নিয়ে তার এই রুদ্রমূর্তি ইঙ্গিত দিচ্ছে এক চরম অন্ধকার ও ভায়োলেন্সপূর্ণ গল্পের। সিনেমাটির অগ্রগতি নিয়ে নির্মাতা সদ্য জানিয়েছেন, সিনেমাতির কাজ এখন পোস্ট প্রোডাকশন বা সম্পাদনার শেষ পর্যায়ে রয়েছে। প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি একটি স্থিরচিত্র প্রকাশের পর কথা অনুযায়ী চলতি সপ্তাহেই অফিশিয়াল পোস্টারটি দর্শকদের সামনে আনা হলো। পরিচালক জানিয়েছিলেন, আগের কাজ ‘বরবাদ’ সিনেমার চেয়েও তিন গুণ বেশি ভায়োলেন্স থাকছে ‘রাক্ষস’-এ। তিনি আশাবাদী যে দর্শক এই ভিন্নধর্মী উপস্থাপনকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন এবং একবার দেখার পর বারবার এটি দেখতে চাইবেন। ‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। সিনেমায় তাকে একজন আধুনিক, শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে। সিনেমাটির মূল উপজীব্য হলো অন্ধকার জগতের গল্প যেখানে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ থাকবে যা দেশীয় সিনেমায় সচরাচর দেখা যায় না। রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমাটি আগামী ঈদে প্রেক্ষাগৃহে দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতার স্বাদ দেবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার থেকে পবিত্র রবিউস সানি ম...
মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ
এফএনএস স্পোর্টস: জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ জয় দিয়ে আসর শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। পঞ...
মিরাজের ঘূর্ণিতে গায়ানার জয়, ফিরল আলোচিত ‘নাগিন ডান্স’
এফএনএস স্পোর্টস: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে দুর্দান্ত জয় পেয়ে...
তরুণদের চুক্তি নবায়নে ব্যস্ত বার্সা, তালিকায় পাঁচ ফুটবলার
এফএনএস স্পোর্টস: গ্রীষ্মের দলবদলের বাজার শেষ হলেও কাজ থামেনি বার্সেলোনার ক্রীড়া ব্যবস্থাপনায়। কোচ হা...
মেসির রেকর্ড ভেঙে ইউরোপে ইতিহাস গড়লেন মাস্তানতুয়োনো
এফএনএস স্পোর্টস: ইতালিয়ান ফুটবলে নিজের আগমনের জানানটা বেশ জোরেশোরেই দিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ভে...
তেলের পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব
এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিস্তারের মধ্যে গুরুত্বপূর্ণ তেল পরিবহনকারী ‘পূর্ব-পশ্চিম...