প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Sep 2025, 8:40 AM
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মোটরসাইকেল ও দুই ট্রাক্টর চালককে জরিমানা
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় দুই মোটরসাইকেল ও দুই ট্রাক্টর চালককে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের রেলস্টেশন, স্টেশনসংলগ্ন এলাকা ও আশপাশের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে দুটি মোটরসাইকেল আরোহীকে দুই হাজার টাকা এবং ব্রাহ্মণপাড়া বাজারে অতিরিক্ত ইট বোঝাই করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই ট্রাক্টর চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও মাহমুদা জাহান বলেন, মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি, যা পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখার জন্য মাদক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। মাদক শুধু একজনকে নয়, তার পরিবার, শিক্ষা ও কর্মজীবনসহ পুরো সমাজকে বিপথে নিয়ে যায়। তাই মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি প্রতিটি পরিবার ও স্থানীয় জনগণের সচেতনতা এবং সহযোগিতা প্রয়োজন। জনস্বার্থে ও সমাজের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...