প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Sep 2025, 9:56 AM
জামিনে মুক্তি পেলেন আউয়াল খানসহ কেন্দ্রীয় ছাত্রদলের ৮ নেতা
মোঃ আক্তার হোসেন
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে চারদিন পর জামিনে মুক্তি পেলেন ছাত্রদল কেন্দ্রীয়
সংসদের সাবেক সহ সাধারন সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, গুলশান
থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের মনোনয়ন
প্রত্যাশি এম এ আউয়াল খানসহ কেন্দ্রেীয় ছাত্রদলের সাবেক ও বর্তমান ৮ নেতা। বৃহস্পতিবার
(২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্ত হন।
এ সময় কারাফটকে শতশত নেতাকর্মীর ঢল নামে এবং তাদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। সকাল
থেকেই এম এ আউয়াল খানের এলাকা কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের
এবং তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মী কারাফটকের সামনে অপেক্ষা করতে থাকেন। মুক্তি পাওয়ার
পর নেতাকর্মীরা তাদেরকে ফুলের মালা পরিয়ে শ্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করেন।
শেখ হাসিনার সরকারের আমলে রাজধানীর গুলশান ও বনানী থানায় দায়ের করা তিনটি মামলায়
রোববার (২১ সেপ্টেম্বর) আদালতে আত্মসমর্পণ করলে আদালত এম এ আউয়াল খান সহ কেন্দ্রীয়
ছাত্রদলের সাবেক ও বর্তমান ৮ নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। বুধবার (২৪
সেপ্টেম্বর) ওই তিনটি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানি হলে আদালত
তাদের জামিন মঞ্জুর করেন। এরপর আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তারা কারামুক্ত করা
হয়।
জামিনে মুক্ত আউয়াল খান ছাড়া অন্য ছাত্রদল নেতারা হলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি
মো. রেজওয়ানুল হক সবুজ, সহসভাপতি সোহাগ মোল্লা, সাবেক ছাত্রদল নেতা মো. শরীফুল
ইসলাম মাসুম, ছাত্রদল নেতা হান্নান মামুন, রাশেদ উল্লাহ রাশেদ, আলমগীর বিশ্বাস রাজু ও মো.
রাসেল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...
আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...
কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...
আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...