প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Oct 2025, 10:39 AM
ব্রাহ্মণপাড়ায় এইচএসসিতে বিপর্যয়, পাশের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ব্যাপক ধস নেমেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, উপজেলাজুড়ে পাশের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ।
এ বছর ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে মোট ১ হাজার ৬৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে মাত্র ৭৪৩ জন এবং জিপিএ-৫ অর্জন করেছে ১৬ জন।
কলেজভিত্তিক ফলাফলে দেখা যায়, সাহেবাবাদ ডিগ্রি কলেজ থেকে ১৫৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৫ জন। আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের ১৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪০ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন।
মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে ৫৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৬ জন পাস করেছে এবং ৮ জন পেয়েছে জিপিএ-৫। বড়ধুশিয়া আদর্শ কলেজে ৩২ জনের মধ্যে পাস করেছে ১৭ জন, সরকারি বঙ্গবন্ধু কলেজে ১০৪ জনের মধ্যে পাস করেছে ৪৬ জন।
শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজে ৩৫৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১০ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪ জন। আবদুল মতিন খসরু মহিলা কলেজে ৫০ জনের মধ্যে পাস করেছে ১৭ জন। গোপালনগর আদর্শ কলেজে ৪৭ জনের মধ্যে পাস করেছে ১২ জন।
আছাদনগর আবদুল মতিন খসরু কলেজে ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৪ জন। অধ্যক্ষ আবদুল মজিদ দেওয়ান কলেজে ১৫ জনের মধ্যে পাস করেছে ৪ জন। চান্দলা কে বি হাইস্কুল অ্যান্ড কলেজে ১০৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ৬ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ৮ জনের মধ্যে পাস করেছে ৫ জন।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক বছরের তুলনায় এবার ফলাফল উল্লেখযোগ্যভাবে কমেছে। তারা মনে করছেন, বর্তমান দেশের প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থার দুর্বলতা ও প্রস্তুতির ঘাটতি এ বিপর্যয়ের অন্যতম কারণ হতে পারে। শিক্ষার্থীরা কলেজমূখী হলে আগামীতে পূর্বের মতো এইচএসসির ফলাফল ভালো হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...