প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Nov 2025, 10:52 AM
লাকসামে মিশুক অটোরিকশা বন্ধের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন
আরিফুর রহমান স্বপন
সম্প্রতি অটোরিকশার ধাক্কায় লাকসামে শাহাদাত হোসেন স্বাধীন নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এবং লাকসামে গত একবছরে মিশুক অটোরিক্সার বেপরোয়া গতির কারনে বিভিন্নজনের মৃত্যু ও মিশুক অটোরিক্সা অপসারণের ৫ দফা দাবি উত্থাপন করে লাকসামে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ নামে একটি সংগঠন।
২১ নভেম্বর (শুক্রবার) বাদ জুমা লাকসাম দৌলতগঞ্জ রেলওয়ে জামে মসজিদ সংলগ্ন লাকসাম-নোয়াখালী পুরাতন সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৮ ব্যাচের সাবেক শিক্ষার্থী, লাকসামের সচেতন নাগরিকবৃন্দ। মানববন্ধন কর্মসূচিতে মিশুক দ্বারা সংঘটিত বিভিন্ন দূর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের সদস্যরাও বক্তব্য রাখেন। বক্তারা ৫ দফা দাবির সাথে সংহতি প্রকাশ করে অবিলম্বে তা কার্যকর করার জন্য উপজেলা এবং পৌরসভা প্রশাসনের দায়িত্বশীলদের কাছে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে সচেতন নাগরিক সমাজ।
এসময়, ছাত্র নেতারা জানান, আগামী ৭ দিনের মধ্যে ৫ দফার বাস্তবায়ন দৃশ্যমান না হলে সেটা বড় আন্দোলনে রুপ নিবে এবং এ ব্যাপারে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানান তারা।
মানববন্ধনে ছাত্র নেতা মেজবাহ উদ্দিন সিয়াম ৫ দফা দাবি উপস্থাপন করে বলেন, সাধারণ মানুষ নিরাপদ ভাবে বেঁচে থাকার জন্য যৌক্তিক এই দাবিগুলো যেন প্রশাসন অতিদ্রুত সময়ের মধ্েয কার্যকর করেন। পরে তিনি নিহত শাহাদাত হোসেন স্বাধীনসহ দুর্ঘটনায় নিহত ও আহত সকলের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...