প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Nov 2025, 10:54 AM
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসন ধানের শীষের প্রার্থীর প্রতি মোবাশ্বের ও নজির ভূঁইয়ার অনুসারী বিপুল সংখ্যক নেতা-কর্মীদের একাত্মতা
সাইফুল ইসলাম
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নজির আহম্মেদ ভূঁইয়ার অনুসারী বিপুল সংখ্যক নেতাকর্মী একাত্বতা প্রকাশ করেছেন। গতকাল শুক্রবার নাঙ্গলকোট উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠানে তারা এ একাত্বতা প্রকাশ করেন।
পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন মুকুলের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা আলাউদ্দিন আল মাহমুদ কিরণের পরিচালনায় একাত্বতা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি শোয়েব খন্দকার, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ছুপু চেয়ারম্যান।
এসময় উপস্থিত ছিলেন, বটতলী ইউনিয়ন বিএনপি সভাপতি জামাল উদ্দিন, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী শাহআলম, সহ-সভাপতি জাকের হোসেন, সাধারণ সম্পাদক জামাল মজুমদার, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক কাজী আনোয়ার উল্লাহ মিয়াজী, উপজেলা ছাত্রদল সাবেক সহ-সভাপতি ও দৌলখাঁড় ইউনিয়ন যুবদল নেতা আসাদুজ্জামান খোকন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আলম মজুমদার, এ্যাডভোকেট কাজী এনায়েত উল্লাহ, রিগান হাজারী, রায়কোট দক্ষিণ যুবদল নেতা মুজাহিদুল ইসলাম, জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপি নেতা মোঃ বাচ্চু মিয়া, বটতলী ইউনিয়ন ছাত্রদল নেতা আবদুল করিম সুজন প্রমুখ।
এসময় একাত্বতা প্রকাশকারী বিএনপি,যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার জয়লাভে তারা একসাথে কাজ করার ঘোষণা দেন। এসময় একাত্বতা প্রকাশকারী নেতা-কর্মীরা আব্দুল গফুর ভূঁইয়াকে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...