...
শিরোনাম
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ ⁜ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ ⁜ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত ⁜ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা ⁜ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ ⁜ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা ⁜ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার ⁜ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান ⁜ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি ⁜ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ⁜ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫ ⁜ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া ⁜ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Dec 2025, 11:12 PM

...
প্রার্থী নয়, মার্কাতেই ভরসা রাখতে বললেন তারেক News Image

রূপসী বাংলা ডেক্স

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রার্থী নয় মার্কাতে ভরসা রাখতে হবে। লন্ডন থেকে ভার্চ্যুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন, “ভাইরে তুমি তো প্রার্থীর জন্য কাজ করছ না, তুমি তো তোমার ধানের শীষের জন্য কাজ করছ,” বলেন তিনি। নির্বাচনে মনোনয়ন পাওয়া না পাওয়া প্রার্থী বিবেচনায় না নিয়ে দলের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “আমাদের বসে থাকার সময় নেই। বিভিন্ন এলাকায় আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। হয়ত এমনও হতে পারে তোমার এলাকায় যেই প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে, হয়ত তুমি একজনকে পছন্দ করতে সে হয়ত পায়নি। যে পেয়েছে তার সঙ্গে হয়ত তোমার সম্পর্ক আছে একটু কম।

“ভাইরে তুমি তো প্রার্থীর জন্য কাজ করছ না, তুমি তো তোমার ধানের শীষের জন্য কাজ করছ। এখানে প্রার্থী মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে তোমার দল বিএনপি, এখানে মুখ্য হচ্ছে ধানের শীষ, এখানে মুখ্য হচ্ছে দেশ। মানুষ ধানের শীষের পক্ষে রায় দিলে দেশ গড়ার প্রত্যেকটা পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারব এবং করব ইনশাল্লাহ।”

সোমবার সকালে ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন তারেক রহমান। লন্ডন থেকে ভিডিওকলে অনুষ্ঠানে যুক্ত ছিলেন তিনি। তারেক বলেন, “দেশ গড়ার পরিকল্পনাগুলো...এগুলো আমরা পরিকল্পনার মধ্যে রাখব না। এগুলোকে আমরা যেকোনো মূল্যে ইনশাল্লাহ বাস্তবায়ন করব জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে। “আমাদের আজকে প্রতিজ্ঞা, আমাদের আজকের কর্মপন্থা হল আমাদের এই পরিকল্পনাগুলোর সঙ্গেই আমরা বাংলাদেশের জনগণকে সম্পৃক্ত করব। এটাই হচ্ছে আমাদের পরবর্তী দুই মাসের কাজ। এর বাইরে আর কোনো কাজ নেই।”

খাল খনন, বায়ু দূষণ রোধ, পরিবেশের উন্নয়ন, বর্জ্য অপসারণ, সারাদেশে ক্রীড়ার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব দূর, ফ্যামিলি কার্ড, ফার্মাস কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিএনপির পরিকল্পনাগুলো বিস্তারিত ব্যাখ্যা করে নেতাকর্মীদের তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, গত ১৬ বছর ধরে ‘আমি ভালো আর সব খারাপ’ এরকম একটি বিষয় আমরা দেখেছি। দুঃখজনক হলেও ২০২৪ সালের ৫ তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধ হয় পরিবর্তন হয়নি। এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়, এটির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি।

“আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দেবে, মতামত দেওয়ার অধিকার তার আছে, বক্তব্য দেওয়ার অধিকার তার আছে। কিন্তু বিশেষ একজন ভালো আর বাকি সবাই খারাপ, এটি কোনোভাবে কাম্য হতে পারে না। এই ধারণার পরিবর্তন হতে হবে। এটি গণতন্ত্রের জন্য হুমকি, এটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।”

গণতন্ত্রের কোনো বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, “কেন নেই? বিগত যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। কেন আন্দোলন করেছি? কারণ সেখানে কোনো জবাবদিহিতা ছিল না। মানুষ বেঁচে আছে কি মরে যাচ্ছে তার কোনো জবাবদিহিতা ছিল না। “একমাত্র গণতন্ত্র সমাজে দেশে ও রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার।”

তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের ইমিডিয়েট ভবিষ্যৎ তোমাদের উপরে। তোমরা যদি এগিয়ে আসো, তোমরা যদি ঐক্যবদ্ধ হও তাহলে এদেশের সামনে একটি ভবিষ্যৎ আছে।” “তা নাহলে একটি ভয়াবহ কিছু হয়ত অপেক্ষা করছে। আমরা যদি আজকে ঐক্যবদ্ধ হই, আমরা যদি যে যার অবস্থান থেকে কাজ করি দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আজকে আমাদের আর বসে থাকার সময় নেই।” ‘দেশ গড়া পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় দলটির নেতারা অনুষ্ঠানে বক্তব্য দেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...

কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...

কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...

বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...

মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...

আবুল কালাম আজাদ‎কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ‎ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...

পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...

বেলাল উদ্দিন আহাম্মদ,  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
➤ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
➤ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ
➤ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত
➤ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা
➤ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ
➤ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা
➤ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার
➤ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান
➤ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি
➤ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
➤ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫
➤ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া
➤ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir